Farmer Suicide

নিত্যনতুন পদ্ধতিতে চাষ করেও মেটাতে পারেননি ঋণ! নিজের খামারেই কীটনাশক খেয়ে আত্মঘাতী পুরস্কারজয়ী কৃষক

চেরুপুঝার ইদাভরমের বাসিন্দা এলিয়াস। পরিবার সূত্রে জানা গিয়েছে, কীটনাশক খেয়েছিলেন তিনি। তিন দিন আগে খামারে তাঁকে উদ্ধার করেন পরিবারের লোকজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৮
Share:

মৃত কৃষক আমবাট্টু এলিয়াস। ছবি: সংগৃহীত।

পরিশ্রম করে ফসল ফলাতেন। নিত্য নতুন পদ্ধতিতে চাষ করতেন। সে জন্য পেয়েছিলেন পুরস্কারও। তবু অভাব ছিল নিত্যসঙ্গী। কেরলের সেই কৃষক আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ, ঋণের বোঝাতেই চরম পদক্ষেপ করেছেন ৬২ বছরের আমবাট্টু এলিয়াস।

Advertisement

চেরুপুঝার ইদাভরমের বাসিন্দা এলিয়াস। পরিবার সূত্রে জানা গিয়েছে, কীটনাশক খেয়েছিলেন তিনি। তিন দিন আগে খামারে তাঁকে উদ্ধার করেন পরিবারের লোকজন। কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এলিয়াসকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর আত্মীয়েরা জানিয়েছেন, কয়েক লক্ষ টাকার ঋণ হয়ে গিয়েছিল তাঁর। তার জেরে ভুগছিলেন অবসাদে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ বছর ধরে কান্নুরের পাহাড়ি জমিতে ইজারা নিয়ে সব্জি চাষ করতেন তিনি। নিত্যনতুন পদ্ধতিতে চাষ করে সকলকে তাক লাগিয়ে দিতেন। প্রচুর খাটতেন। এ জন্য পুরস্কারও পেয়েছেন অনেক। চলতি মরসুমেও প্রায় আড়াই হাজার কলাগাছা পুঁতেছিলেন। কিন্তু লাভের মুখ দেখতে পাননি। ফলে ঋণের বোঝা বাড়তে থাকে। তার জেরেই চরম পদক্ষেপ করেন এলিয়াস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement