—প্রতীকী চিত্র।
নাগরিকত্ব আইনে ফের পরিবর্তন আনল নরেন্দ্র মোদী সরকার। গত কাল নির্দেশিকা জারি করে ওই আইনে নতুন শর্ত জোড়া হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী দিনে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা যে বিদেশিরা ২০০৯ সালের নাগরিকত্ব আইনে ভারতীয় নাগরিক হবেন তাঁদের যে দেশ থেকে এসেছেন সে দেশের পাসপোর্ট জমা দিতে হবে। নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে এই পদক্ষেপ করতে হবে তাঁদের।
এত দিন কোনও বিদেশি এ দেশের নাগরিকত্ব পেলেও যে দেশ থেকে এসেছেন সেখানকার পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক ছিল না। কিন্তু নাগরিকত্ব আইনের পাসপোর্ট সংক্রান্ত ধারায় পরিবর্তন করে গত কাল যে সংশোধনী জোড়া হয়েছে তাতে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা কোনও ব্যক্তি যদি নাগরিকত্ব আইনে (২০০৯)-এর ধারায় নাগরিকত্ব চান তবে তাঁকে হলফনামা দিয়ে জানাতে হবে তিনি যে দেশ থেকে এসেছেন সেই দেশ (পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ)-এর বৈধ বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট তাঁর কাছে রয়েছে কি না। ওই পাসপোর্ট তাঁর কাছে না থাকলেও জানাতে হবে।
তিন দেশের কোনও একটির পাসপোর্ট থাকলে সেই পাসপোর্টের নম্বর, কবে তা তৈরি হয়েছে, কোথা থেকে সেই পাসপোর্ট দেওয়া হয়েছে এবং পাসপোর্টের মেয়াদ কত দিন তাও হলফনামায় জানিয়ে তা ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা করে দিতে হবে। সংশোধনীতে বলা হয়েছে এই নিয়মে নাগরিকত্ব পাওয়ার পনেরো দিনের মধ্যে সদ্য ভারতীয় নাগরিকত্ব পাওয়া ব্যক্তিকে বিদেশি রাষ্ট্রের পাসপোর্ট জমা করে দিতে হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে