New Bill

বিলে আপত্তি প্রাক্তন আধাসেনা কর্তাদের

আধা সামরিক বাহিনীতে (সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ) যাঁরা সরাসরি যোগ দেন, তাঁদের বহু দিনের ক্ষোভ যোগ্যতা সত্ত্বেও তাঁরা সেই বাহিনীর শীর্ষ পদে (ডিজি) পদে যেতে পারেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৯:৪৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আধা সামরিক বাহিনীর সংস্কারে সিএপিএফ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) বিল সংসদে আনতে চলেছে কেন্দ্র। সব ঠিক থাকলে আগামী সোমবার রাজ্যসভায় বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিল খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে পাঠানোর দাবি তুললেন আধা সামরিক বাহিনীর প্রাক্তনকর্তাদের একাংশ। এখন দেখার সেই দাবি মেনে সেটি আরও আলোচনার জন্য সরকার স্থায়ী কমিটির কাছে পাঠায় কিনা।

আধা সামরিক বাহিনীতে (সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ) যাঁরা সরাসরি যোগ দেন, তাঁদের বহু দিনের ক্ষোভ যোগ্যতা সত্ত্বেও তাঁরা সেই বাহিনীর শীর্ষ পদে (ডিজি) পদে যেতে পারেন না। মূলত, আইপিএস অফিসারেরাই বাহিনীর নেতৃত্ব দিয়ে থাকেন। বাহিনীর অফিসারদের অতিরিক্ত ডিজি পদে থেকেই অবসর নিতে হয়। সুপ্রিম কোর্ট গত বছর একটি রায়ে ওই নিয়ম পরিবর্তন করে বাহিনীর নিজস্ব ক্যাডারদের শীর্ষ পদে বসানোর প্রশ্নে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল এবং বাহিনীতে ধীরে ধীরে আইপিএসদের নিয়োগ কমিয়ে আনার পক্ষে মত প্রকাশ করে।

বাহিনীর নিজস্ব ক্যাডারদের যৌথ মঞ্চ আজ সাংবাদিক সম্মেলনে জানায়, সম্প্রতি যে সিএপিএফ বিলটিতে বাহিনীর শীর্ষ পদে নিয়োগ সম্পর্কে যা বলা আছে তা সুপ্রিম কোর্টের বক্তব্যে পরিপন্থী। তাই বিলটি প্রকাশ্যে আনা হোক এবং বিলটি নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে পাঠানো হোক। আজ বিএসএফের প্রাক্তন অতিরিক্ত ডিজি এস কে সুদ বলেন, ‘‘নতুন বিলের ফলে বাহিনীর ‘এ’ শ্রেণির ক্যাডারে যে প্রায় ১২-১৩ হাজার অফিসার রয়েছেন, তাঁরা মুষড়ে পড়বেন। বাহিনীর মনোবল ধাক্কা খাবে।’’ সিআরপিএফের প্রাক্তন অতিরিক্ত ডিজি আইচ আর সিংহের কথায়, ‘‘আদালত যখন বাহিনীর অফিসারদের পক্ষে রায় দিয়েছে, তা হলে তা রূপায়ন করতেসমস্যা কোথায়?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন