তরুণীকে খুন করল বাবা

ছাগল বিক্রির টাকার ভাগ না পেয়ে এক তরুণীকে খুন করল তাঁর বাবা ও ভাই। এমনই অভিযোগ উঠেছে বাক্সা জেলায়। পুলিশ জানায়, গত কাল বেলা ১টা নাগাদ কাটাঝাড় এলাকার ঘোড়ামারা গ্রামে খেতের মধ্যে খুদেজা বেগম নামে এক তরুণীর গলাকাটা দেহ মেলে। প্রথমে পুলিশ তাকে শ্লীলতাহানির চেষ্টা ও খুনের ঘটনা হিসেবেই মনে করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০৩:৫১
Share:

ছাগল বিক্রির টাকার ভাগ না পেয়ে এক তরুণীকে খুন করল তাঁর বাবা ও ভাই। এমনই অভিযোগ উঠেছে বাক্সা জেলায়। পুলিশ জানায়, গত কাল বেলা ১টা নাগাদ কাটাঝাড় এলাকার ঘোড়ামারা গ্রামে খেতের মধ্যে খুদেজা বেগম নামে এক তরুণীর গলাকাটা দেহ মেলে। প্রথমে পুলিশ তাকে শ্লীলতাহানির চেষ্টা ও খুনের ঘটনা হিসেবেই মনে করেছিল। কিন্তু মৃতার বাবা-মার কথায় অসঙ্গতি থাকায় তদন্তকারীদের সন্দেহ হয়। বাবা আবু বক্কর সিদ্দেক, মা জয়নর খাতুন ও ভাই জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়। শেষ পর্যন্ত জেরায় ভেঙে পড়ে মা পুলিশকে জানায়, বাবা ও ভাই মিলেই খুদেজাকে খুন করেছে। পুলিশ জানতে পেরেছে, অবিবাহিতা খুদেজা নিজের চেষ্টায় গরু-ছাগল পালন করে রোজগার করতেন। তাঁর টাকার উপরে অনেক দিন থেকেই বাবা ও ভাইয়ের লোভ ছিল। সম্প্রতি খুদেজা ছাগল বেচে মোটা টাকা রোজগার করেন। বাবা ও ভাই ওই টাকার ভাগ দাবি করলেও খুদেজা দেননি। বৃহস্পতিবার রাতে তাঁরা খুদেজাকে খুন করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement