Gurugram Man Died

ফ্ল্যাটে প্রেমিকাকে ডেকে এনে চমক দেবেন ভেবেছিলেন! হরিয়ানায় উদ্ধার যুবকের দেহ, ঘরে মিলল বেশ কিছু ওষুধ, মৃত্যু ঘিরে সন্দেহ

পুলিশ জানিয়েছে, বিষয়টি রোহিতের এক সহকর্মীর নজরে আসে প্রথমে। তাঁরা দু’জনে একসঙ্গে কাজে যেতেন। প্রতি দিনের মতো শুক্রবারেও রোহিতের ফ্ল্যাটে যান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:৪৭
Share:

প্রতীকী ছবি।

প্রেমিকাকে চমক দেওয়ার জন্য ফ্ল্যাটে ডেকে নিয়ে এসেছিলেন যুবক। কিন্তু কিছু পরেই তাঁর দেহ উদ্ধার হয়। হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৩-র ঘটনা। শুক্রবার যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রোহিত লাল। তিনি মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। দিল্লির একটি সংস্থায় কাজ করতেন। থাকতেন হরিয়ানার গুরুগ্রামে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বিষয়টি রোহিতের এক সহকর্মীর নজরে আসে প্রথমে। তাঁরা দু’জনে একসঙ্গে কাজে যেতেন। প্রতি দিনের মতো শুক্রবারেও রোহিতের ফ্ল্যাটে যান তিনি। ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না মেলায় পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে দরজা ভেঙে রোহিতের দেহ উদ্ধার করে। বিছানায় নিথর হয়ে পড়ে ছিল রোহিতের দেহ।

তদন্তকারী এক সূত্রের খবর, রোহিতের ঘর থেকে বেশ কিছু ওষুধ পাওয়া গিয়েছে। তার মধ্যে যৌনশক্তিবর্ধক ওষুধও মিলেছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, অতিরিক্ত মাত্রায় ওই ওষুধের খাওয়ার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে রোহিতের। পুলিশ এটাও জানতে পারে যে, বৃহস্পতিবার প্রেমিকাকে ফ্ল্যাটে ডেকেছিলেন রোহিত। কিন্তু তাঁর আসার আগেই রোহিতের মৃত্যু হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, ওষুধের ওভারডোজ়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে যুবকের। তবে ঠিক কী কারণে মৃত্যু, তা জানতে ভিসেরা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। এ ছাড়া উদ্ধার হওয়া ওষুধগুলিও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

সেক্টর ৫৩ থানার এসএইচও সত্যেন্দ্র রওয়াল জানিয়েছেন, যুবকের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement