Mani Shankar Aiyar

‘রাহুলপন্থী নই’, ফের বিতর্ক মণি-মন্তব্যে

মণিশঙ্করকে আক্রমণ শানিয়ে মুখ খোলেন একাধিক কংগ্রেস নেতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৫
Share:

কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার। ফাইল চিত্র।

সামনেই ভোট কেরলে। তার আগে মুখ খুলে আরও একবার দলকে অস্বস্তিতে ফেললেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার। ঘুরিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বের সমালোচনা করে তিনি বললেন, ‘‘আমি গান্ধীবাদী, কিন্তু কোনও মতেই রাহলপন্থী নই।’’ জবাবে কংগ্রেস মুখপাত্র পবন খেরার বক্তব্য, ‘‘ওই নেতা দীর্ঘ দিন দলের সঙ্গেযুক্ত নন।’’

গত কাল কেরলে হওয়া একটি সম্মেলনে বক্তৃতার সময়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রশংসা করে মণিশঙ্কর আইয়ার বলেছিলেন, ‘‘আসন্ন নির্বাচনে কেরলে ফের বামেরাই জিততে চলেছেন।’’ বিতর্কের সূত্রপাত তার পর থেকেই। মণিশঙ্করকে আক্রমণ শানিয়ে মুখ খোলেন একাধিক কংগ্রেস নেতা। তার পরেই পবন খেরা বলেন, ‘‘ওই নেতার সঙ্গে কংগ্রেসের গত কয়েক বছর ধরে কোনও সম্পর্ক নেই।’’ জয়রাম রমেশ বলেন, ‘‘কারও মনে দ্বিধা থাকা উচিত নয়। কেরলে ক্ষমতায় আসছে কংগ্রেস তথা ইউডিএফ জোট।’’

আজ পাল্টা পবনকে আক্রমণ শানিয়ে মণিশঙ্কর বলেন, ‘‘পবন রাজনীতির কিছু বোঝে না। ও হল জয়রাম রমেশের পুতুল। আমি কংগ্রেসেই আছি। তবে পবন যদি আমাকে বহিষ্কার করে, তা হলে খুশি মনে চলে যাব।’’ পবনের পাশাপাশি রাহুল গান্ধীকে নিশানা করে আক্রমণ শানাতে ছাড়েননি তিনি। বিশেষ করে বর্তমানে রাহুলের ঘনিষ্ঠ যে নেতারা রয়েছেন (জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল, পবন খেরা) তাঁদের প্রত্যেককে আক্রমণ করে মণিশঙ্কর বুঝিয়ে দিয়েছেন, যে ভাবে দল চলছে, তাতে তিনি আদৌও খুশি নন। রাহুলের প্রতি মণিশঙ্করের কটাক্ষ, ‘‘..রাহুল গান্ধী ভুলে গিয়েছেন যে, আমি কংগ্রেসের সদস্য। তাই আমি গান্ধীবাদী, নেহরুবাদী, রাজীববাদী। কিন্তু আমি কখনই রাহুলপন্থী নই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন