গ্রেফতার ২

চতরার সাংবাদিক অখিলেশ কুমার সিংহ ওরফে ইন্দ্রদেব যাদবের খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। চতরার পুলিশ সুপার অঞ্জনি কুমার ঝা বলেছেন, “অভিযুক্তদের নাম বীরবল সাউ ও ঝমন কুমার সাউ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০২:৫৮
Share:

চতরার সাংবাদিক অখিলেশ কুমার সিংহ ওরফে ইন্দ্রদেব যাদবের খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। চতরার পুলিশ সুপার অঞ্জনি কুমার ঝা বলেছেন, “অভিযুক্তদের নাম বীরবল সাউ ও ঝমন কুমার সাউ। বীরবল চতরার ময়ুরহণ্ড ব্লকের বাসিন্দা। ঝমনের বাড়ি চতরার লাবালঙ্গ ব্লকে। দুই অভিযুক্তই খুনের অভিযোগ স্বীকার করেছে।” তবে ওই সাংবাদিককে কী কারনে খুন করা হল তা আজ খোলসা করেননি চতরার এসপি। তিনি জানান, এখনও দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement