National News

কয়েকটি লোকসভা কেন্দ্রের চূড়ান্ত ফল কি ২৪ মে?

বিরোধীরা অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট গণনা করতে হবে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ২১:৫৩
Share:

—ফাইল চিত্র।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল ২৩ মে ভোটের ফলপ্রকাশ হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে, প্রতিটি বিধানসভায় ৫টি করে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট গণনা করতে গিয়ে আদৌ ওই দিন ফলপ্রকাশ করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকটি লোকসভা কেন্দ্রের চূড়ান্ত ফল বেরতে ২৪ তারিখ হয়ে যেতে পারে। তবে কার দিকে পাল্লা ভারী, তা অবশ্য ২৩ তারিখই বোঝা যাবে।

Advertisement

আগে ঠিক ছিল একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট গণনা হবে। কিন্তু বিরোধীরা অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট গণনা করতে হবে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কমিশনের তরফে জানানো হয়, দাবি মানতে গেলে ৪ থেকে ৫ দিন অতিরিক্ত লেগে যেতে পারে। এর পরই সুপ্রিম কোর্ট সুপারিশ করে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫টি করে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট গুনতে হবে। বর্তমানে এই নিয়মেই গণনা হবে।

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “এই পদ্ধতিতে গণনা করতে গিয়ে ২৪ মে হয়ে যেতে পারে।” সোমবার এ বিষয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কমিশনের অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি এ দিন হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার জন্যে ডামি গণনাকেন্দ্রও তৈরি করা হয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আরও পড়ুন: ১ কোটি টাকা নিয়ে দিলীপ ঘোষের আপ্তসহায়ক ধৃত আসানসোলে

আরও পড়ুন: আরএসএস-কে দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা চলছে রাজ্যে, মেটিয়াবুরুজে বললেন মমতা

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement