Nitin Nabin

মহিলা বিল নিয়ে প্রচারের নির্দেশ নবীনের

সংসদে সংশোধিত মহিলা সংরক্ষণ বিলটি পাশ করাতেআগামী ১৬-১৮ এপ্রিল বিশেষ অধিবেশন ডেকেছে নরেন্দ্র মোদী সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১০:১৩
Share:

নিতিন নবীন। পিটিআই।

আগামী সপ্তাহে সংসদে আসতে চলেছে সংশোধিত মহিলা সংরক্ষণ বিল। সেই বিল নিযে দল কী ভাবে প্রচারে নামবে, তা ঠিক করতে আজ রাজ্যগুলির বিজেপি সভাপতিদের (তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ছাড়া) সঙ্গে বৈঠকে বসলেন দলের সর্বভারতীয় সভাপতিনিতিন নবীন।

আগামী সপ্তাহে ওই সংশোধিত বিলটি পাশ হলে, ওই আইন প্রথম রূপায়িত হবে আগামী লোকসভা নির্বাচনে। তবে ভোটমুখী ওই দুই রাজ্যেও মহিলাদের ক্ষমতায়নের বার্তা দিতে দলীয় প্রচারে ব্যাপক ভাবে ওই আইনটি নিয়ে সরব হওয়ার পরিকল্পনা নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

সংসদে সংশোধিত মহিলা সংরক্ষণ বিলটি পাশ করাতেআগামী ১৬-১৮ এপ্রিল বিশেষ অধিবেশন ডেকেছে নরেন্দ্র মোদী সরকার। সরকারের লক্ষ্য, দ্রুত ওই আইনের হাতে-কলমে প্রয়োগ। যাতে ২০২৯ সাল থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে মহিলাদের এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করা সম্ভব হয়। সরকার যে মহিলাদের ক্ষমতায়নে উদ্যোগী, তা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য প্রতিটি রাজ্যের দলীয় নেতৃত্বের সঙ্গেবৈঠক করেন জাতীয় সভাপতি নিতিন। সূত্রের মতে,বৈঠকে তিনি রাজ্য নেতৃত্বকে ওই আইনের সুফলের দিকগুলি তুলে ধরে প্রচারে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে মহিলা সমাজের কাছে আরও বেশি করে পৌঁছনো, ওই আইনের সুফল বোঝানোর জন্য রাজ্যের রাজধানী থেকে প্রত্যন্ত জেলা পর্যন্ত আলোচনাসভা, সম্মেলন, জনসভা, মিছিল করার পরামর্শ দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন