খাপলাংয়ের সঙ্গে বৈঠক

নাগাল্যান্ডের উপজাতি সংগঠন সুমি হো হোর চার সদস্যের একটি দল মায়ানমারের টাকায় এনএসসিএন খাপলাং বাহিনীর সদর দফতরে খাপলাংয়ের সঙ্গে বৈঠক করল। ৯ দিনের সফরে খাপলাং ছাড়াও অন্য নেতাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা। সুমি হো হোর সভাপতি টোনিহো ইয়েপথোমি জানান, খাপলাং তাঁদের জানিয়েছেন, কাচিনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাঁরা ভারতের বিরুদ্ধে লড়াই চালাতে বদ্ধপরিকর। ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ায় সহ-সেনাধ্যক্ষ নিকি সুমির প্রশংসা করেন খাপলাং।

Advertisement
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:২৮
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement