Russian Oil

ভারত বরাবরই ভিন্ন ভিন্ন দেশ থেকে তেল কেনে! বাণিজ্যমন্ত্রী গোয়েলের মন্তব্যে কোনও ‘নতুনত্ব’ পাচ্ছে না মস্কো

পীযূষ গোয়েল জানিয়েছেন, দেশবাসীর জন্য জ্বালানি নিশ্চিত করার জন্য ভারত ভিন্ন ভিন্ন দেশ থেকে তেল কিনবে। তবে তাঁর এই মন্তব্যে কোনও ‘নতুনত্ব’ পাচ্ছে না রাশিয়া। মস্কোর বক্তব্য, ভারত যে শুধু রাশিয়ার কাছ থেকে তেল কেনে না, তা সকলেই জানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭
Share:

(বাঁ দিক থেকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ভারত বরাবরই বিভিন্ন দেশ থেকে তেল কিনে আসছে। ফলে ভিন্ন ভিন্ন দেশ থেকে দিল্লির তেল কেনার পরিকল্পনায় নতুনত্ব কিছুই নেই। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই দাবি রাশিয়ার।

Advertisement

ভারতের উপর শুল্ক কমানোর ঘোষণার সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে রাজি হয়েছে দিল্লি। তবে নয়াদিল্লি সরকারি ভাবে প্রকাশ্যে এমন কোনও ঘোষণা করেনি। মস্কোও মঙ্গলবার জানিয়ে দিয়েছে, দিল্লি থেকে তাদের এমন কিছুই জানানো হয়নি। এরই মধ্যে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বুধবার পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। একই সঙ্গে এ-ও জানান, দেশবাসীর জন্য জ্বালানি নিশ্চিত করার জন্য ভারত ভিন্ন ভিন্ন দেশ থেকে তেল কিনবে।

গোয়েলের ওই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভকে প্রশ্ন করা হয়। ভারতের এই ভিন্ন ভিন্ন দেশ থেকে তেল কেনার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “ভারত যে শুধু রাশিয়ার থেকেই তেল কেনে, এমন নয়। বিশ্বব্যাপী জ্বালানি ক্ষেত্রে সকলেই জানেন যে রাশিয়া ভারতের জন্য একমাত্র সরবরাহকারী দেশ নয়। ভারত সবসময়ই অন্য বিভিন্ন দেশ থেকে তেল কিনেছে। ফলে আমরা এখানে কোনও নতুনত্ব দেখছি না।”

Advertisement

ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ট্রাম্পের দাবি প্রসঙ্গে মঙ্গলবারই মুখ খুলেছিল ক্রেমলিন। ওই সময়ে পেসকভ বলেছিলেন, ‘‘রাশিয়া বরাবরই ভারতের সঙ্গে তার সম্পর্ককে মূল্যবান বলে মনে করে এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারি এগিয়ে নিয়ে যেতে চায়।’’ বস্তুত, ট্রাম্পের ভারতের সঙ্গে ওই বাণিজ্য সমঝোতার ঘোষণার পরে তাঁকে ধন্যবাদ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মোদী। তবে সেখানে রাশিয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তিনি। পরেও দিল্লির তরফে ট্রাম্পের দাবিকে সমর্থন বা প্রত্যাখান করে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement