Vizag Steel Plant Explosion

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় দুর্ঘটনা, ছড়িয়ে পড়ল গলানো ধাতু! ঝলসে মৃত্যু অন্তত আট জনের

সোমবার বিকেলে গলানো ইস্পাত বহনকারী একটি পাত্রে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২১:১৫
Share:

বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় দুর্ঘটনা। ছবি: পিটিআই।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম ইস্পাত কারখানার বিপত্তি। গলানো ইস্পাত বহনকারী পাত্রে বিস্ফোরণ। দুর্ঘটনার কারণে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

জানা গিয়েছে, ইস্পাত কারখানার এসএমএস-২ এবং এসটিসি-৩ তাপ উৎপাদন কেন্দ্রে দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার বিকেলে গলানো ইস্পাত বহনকারী একটি পাত্রে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি প়ড়ে যায়। তবে অনেকেই ওই গলানো ইস্পাতে ঝলসে যান। কারও গোটা শরীরই পুড়েছে, কারও শরীরের নানা অংশ ঝলসে গিয়েছে।

এখনও পর্যন্ত যে আট জনের মৃত্যুর খবর মিলেছে, তাঁদের মধ্যে পাঁচ জন ওই কারখানার স্থায়ী কর্মচারী। বাকি তিন জন চুক্তিভিত্তিক কাজ করতেন। মৃতের মধ্যে রয়েছেন টেকনিশিয়ান, জেনারেল ফোরম্যান, মেশিন ইনচার্জ। দুর্ঘটনার পরই পরই ওই কারখানার কর্মীরাই উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং পুলিশ।

Advertisement

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। মোদীর ঘোষণা অনুযায়ী, প্রত্যেক মৃত কর্মীর পরিবারকে দু’লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement