টাকা ভর্তি ব্যাগ ছিনতাই

গ্রাহকের ১ লক্ষ টাকা একটি ব্যাগে ভরে ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার সময় একটি বীমা কোম্পানির ম্যানেজারের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে পালাল দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০২:৫৯
Share:

গ্রাহকের ১ লক্ষ টাকা একটি ব্যাগে ভরে ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার সময় একটি বীমা কোম্পানির ম্যানেজারের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে পালাল দুষ্কৃতী।

Advertisement

শুক্রবার দুপুর ২ টো নাগাদ ধুবুরি শহরের চক বাজারের কাছের একটি ব্যাঙ্কের সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, এদিন দুপুরে ধুবুরি শহরের ডি,কে রোডের কাছে থাকা একটি বীমা কোম্পানীর ম্যানেজার সন্তোষ কুমার বাগচি গ্রাহকদের বীমা বাবদ জমা করা ১ লক্ষ টাকা একটি ব্যাগে ভরে ধুবুরি শহরের চক বাজারের কাছের একটি ব্যাঙ্কে ওই টাকা গুলি জমা দিতে গিয়েছিলেন। সেই সময় ব্যাঙ্কের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা এক দুস্কৃতী সন্তোষ বাবুর হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে চিৎকার করায় স্থানীয় লোকেরা ছুটে এসে দুস্কৃতীকে ধরার চেষ্টা করে যদিও তার আগেই পালিয়ে যায় দুস্কৃতী। এর পরেই ওই বীমা কোম্পানীর ম্যানেজার থানায় এফআইআর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এখনও দুস্কৃতী এবং খোয়া যাওয়া টাকার হদিস করতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement