সাহাবুদ্দিন আর্জি

বিহারের বাহুবলী নেতা সাহাবুদ্দিনকে বিহারের বাইরের কোনও জেলে সরানো প্রয়োজন কি না, তা নিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সিওয়ানের বাসিন্দা চন্দ্রশেখর প্রসাদের তিন ছেলেকে খুন করার মামলায় এখন স্থানীয় জেলে রয়েছেন সাহাবুদ্দিন।

Advertisement
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০২:৫৪
Share:

বিহারের বাহুবলী নেতা সাহাবুদ্দিনকে বিহারের বাইরের কোনও জেলে সরানো প্রয়োজন কি না, তা নিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সিওয়ানের বাসিন্দা চন্দ্রশেখর প্রসাদের তিন ছেলেকে খুন করার মামলায় এখন স্থানীয় জেলে রয়েছেন সাহাবুদ্দিন। সম্প্রতি তাঁর চুল-দাড়ি ছাঁটা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সাহাবুদ্দিন বাইরে গিয়ে চুল-দাড়ি ছেঁটে জেলের ভিতরে এসে ছবি তুলেছেন বলেও অভিযোগ। নতুন এফআইআরও হয়। মঙ্গলবারের সওয়ালে সেই ঘটনার কথা উল্লেখ করেছেন আবেদনকারী আশা রঞ্জনের আইনজীবী। আশার স্বামী সাংবাদিক রাজদেও রঞ্জনের খুনের মামলাতেও অভিযুক্ত সাহাবুদ্দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement