Earthquake in Afghanistan

কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের কয়েকটি রাজ্য! ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২

জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। মাটি থেকে ২১৫ কিলোমিটার গভীর ছিল ভূ-কম্পনের কেন্দ্রস্থল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২০:২৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। শুধু রাজধানী নয়, জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের আরও কয়েকটি রাজ্যে কম্পন অনুভূত হয়েছে বলে খবর। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ কেঁপে ওঠে গোটা উত্তর ভারত। তবে ভূমিকম্পের উৎসস্থল ভারত নয়। আফগানিস্তান কম্পনের উৎস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২।

Advertisement

জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ০৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। মাটি থেকে ২১৫ কিলোমিটার গভীর ছিল ভূ-কম্পনের কেন্দ্রস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের জুরম থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণে।

সেই কম্পন ছড়িয়ে পড়ে দিল্লিতে। কম্পনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ ভীত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

Advertisement

সম্প্রতি জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজ়ুয়েলা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ৯২০ জন মানুষের প্রাণ কেড়েছে এই ভূমিকম্প। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবিয়ান সমুদ্রবর্তী শহর লা গুয়াইরা শহর। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাতহানা দু’টি ভূমিকম্প এবং তার সঙ্গে কয়েক ‘আফটার শকে’ তছনছ হয়ে যায় ভেনেজ়ুয়েলার বিস্তীর্ণ এলাকা। এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement