Kolkata-Agartala bus via Dhaka

ঢাকা হয়ে কলকাতা-আগরতলার বাস ফের চালু হওয়ার পথে! পরীক্ষামূলক যাত্রা শুরু হয়ে গেল ত্রিপুরা থেকে

গত এক বছর ধরে উদ্ভূত অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণে বাসে যাত্রীর সংখ্যা অনেক কমে এসেছিল। সেই কারণেই ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৭
Share:

ঢাকা হয়ে কলকাতা-আগরতলা সংযোগকারী বাস। —ফাইল চিত্র।

বাংলাদেশের উপর দিয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা ফের চালু হতে চলেছে। ইতিমধ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে ত্রিপুরায়। শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। আপাতত দুই-তিন দিন এই রকম ভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। তার পরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন করে এই বাস পরিষেবা শুরু হবে।

Advertisement

কলকাতা-আগরতলা এই বাস পরিষেবা আগেও চালু ছিল। তবে গত এক বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝে তা সাময়িক ভাবে বন্ধ হয় হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতাও কমেছে। এ অবস্থায় শনিবার থেকে ফের ত্রিপুরা থেকে বাংলাদেশের উদ্দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হল।

আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার এক কর্তা মনোরঞ্জন দেবনাথ পিটিআই-কে বলেন, এই পরিষেবার জন্য নতুন করে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ, দু’দেশের সরকারের মধ্যে এই চুক্তি কখনও বাতিল হয়নি। তিনি জানান, ২০০১ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, তার আওতায়েই এই পরিষেবা পুনরায় চালু হচ্ছে।

Advertisement

বস্তুত, গত এক বছর ধরে উদ্ভূত অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণে বাসে যাত্রীর সংখ্যা অনেক কমে এসেছিল। সেই কারণেই ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। এখন পরিস্থিতি ফের স্বাভাবিকের পথে আসায় অপারেটর সংস্থা পুনরায় পরীক্ষামূলক ভাবে পরিষেবা শুরু করছে। দেবনাথ পিটিআই-কে বলেন, “অনিবার্য কিছু সমস্যার কারণে যাত্রী সংখ্যা ব্যাপক কমে যায়। সেই কারণে আমরা বাস পরিষেবা বন্ধ করে রাখি। তা ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতাও ছিল। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা চাইছি আগামী সপ্তাহ থেকেই বাস পরিষেবা পুনরায় চালু করে দিতে।”

আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় পৌঁছোতে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তবে বাসে ঢাকা হয়ে এলে সেই যাত্রাপথ অনেকটাই কমে যায়। আগরতলা থেকে ঢাকা হয়ে বাসে কলকাতা আসার জন্য প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাস পরিষেবার জন্য এই পরীক্ষামূলক যাত্রাকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement