Mount Everest

‘চেষ্টা করেও বাঁচানো যায়নি’! এভারেস্ট জয় করে ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু দুই ভারতীয় আরোহীর

বুধবার নেপালের দিক থেকে এভারেস্ট আরোহণ করেছেন বহু সংখ্যক আরোহী। ওই এক দিনে নেপালের দিক থেকে এভারেস্ট শৃঙ্গজয় করেছেন ২৭৪ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৬:১২
Share:

— প্রতীকী চিত্র।

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করে ফেরার সময় মৃত্যু হল দুই ভারতীয়ের। শুক্রবার নেপালের এক প্রশাসনিক কর্তাকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে পিটিআই। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ওই দুই আরোহীর।

Advertisement

নেপালের এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঋষি ভাণ্ডারি পিটিআই-কে জানান, শৃঙ্গজয় করে ফেরার সময়ে সন্দীপ আরে নামে এক পর্বতারোহী ক্লান্ত হয়ে পড়েন। শেরপা তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। রাতের মধ্যে তাঁকে ব্যালকনি থেকে সাউথ কলে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

ভাণ্ডারি জানিয়েছেন, দ্বিতীয় ভারতীয় আরোহী অরুণ তিওয়ারির সঙ্গে ছিলেন দু’জন শেরপা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি শৃঙ্গজয় করেন। এর পরে ফেরার পথে ক্লান্ত হয়ে পড়েন অরুণ। চার জন মিলে তাঁকে হিলারি স্টেপে নামিয়ে আনেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে আর জীবিত ফিরিয়ে আনা যায়নি।

Advertisement

সম্প্রতি ২১ বছরের সানিক শাহ এবং বিএসএফের মহিলা জওয়ানদের একটি দল সফল ভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। বুধবার নেপালের দিক থেকে এভারেস্ট আরোহণ করেছেন বহু সংখ্যক আরোহী। ওই এক দিনে নেপালের দিক থেকে এভারেস্ট শৃঙ্গজয় করেছেন ২৭৪ জন, যার উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। খুম্বু তুষারপাতের কারণে এ বার এভারেস্ট অভিযান দেরিতে শুরু হয়েছে। ১৩ মে থেকে সরকারি ভাবে শুরু হয়েছে অভিযান। চলতি বছর নেপাল ৪৯৩ জনকে আরোহণের ছাড়পত্র দিয়েছে। ১৯৫৩ সালে এডমুন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথম বার এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement