Kiren Rijiju

ভিডিয়ো-যুক্তি রিজিজুর, পাল্টা জবাব কংগ্রেসের

বাজেট অধিবেশনের একেবারে গোড়ায় রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদজ্ঞাপন বিতর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি অপ্রকাশিত বই থেকে কিছু লাইন উদ্ধৃত করতে গেলে, তা নিয়মবিরুদ্ধে— ওই যুক্তিতে রাহুলকে থামিয়ে দেন স্পিকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪১
Share:

কেন্দ্রীয় সংসদীয় কিরেন রিজিজু। —ফাইল চিত্র।

কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দুর্ব্যবহার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন কেন্দ্রীয় সংসদীয় কিরেন রিজিজু। নিজের দাবির পক্ষে আজ সমাজমাধ্যম এক্সে একটি ভিডিয়ো দেন তিনি। যাতে স্পিকারের ঘরে উপস্থিত একাধিক কংগ্রেস সাংসদকে উত্তেজিত ভাবে স্পিকারের দিকে আঙুল তুলে কিছু বলতে দেখা যাচ্ছে। যদিও কংগ্রেসের পাল্টা মন্তব্য, ভিডিয়োতে গালিগালাজ তো শোনা যাচ্ছেই না, উল্টে স্পিকারকে হাসতে দেখা যাচ্ছে। কংগ্রেসের আরও দাবি, এ হল বিজেপির তাঁদের ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নজর ঘোরানোর চেষ্টা।

বাজেট অধিবেশনের একেবারে গোড়ায় রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদজ্ঞাপন বিতর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি অপ্রকাশিত বই থেকে কিছু লাইন উদ্ধৃত করতে গেলে, তা নিয়মবিরুদ্ধে— ওই যুক্তিতে রাহুলকে থামিয়ে দেন স্পিকার। অন্য দিকে, ওই বইয়ের প্রসঙ্গ তুলে বলার প্রশ্নে অনড় থাকেন রাহুল। ফলে অচল হয়ে পড়ে লোকসভা। সেই অচলাবস্থা কাটাতে বিষয়টি নিয়ে স্পিকার কংগ্রেস শীর্ষ নেতৃত্ব, মূলত রাহুল গান্ধী-প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে বৈঠক ডাকেন। শাসক শিবিরের অভিযোগ, স্পিকারের ঘরে হওয়া সেই বৈঠকে প্রিয়ঙ্কার সঙ্গে আরও কুড়ি-পঁচিশ জন কংগ্রেস সাংসদ জোর করে প্রবেশ করেন। আজ রিজিজু সে দিন স্পিকারের ঘরে উপস্থিত কংগ্রেস সাংসদের একটি ভিডিয়ো এক্স-এ পোস্ট করে বলেন, ‘‘বিধিবিরুদ্ধ ভাবে ওই ভিডিয়োটি নিয়েছেন কংগ্রেসের এক সাংসদ। যাতে দেখা যাচ্ছে, ২০-২৫ জন কংগ্রেসের সাংসদ স্পিকারের কক্ষে প্রবেশ করে তাঁর সঙ্গে অভব্যতা ও প্রধানমন্ত্রীকে ধমকি দিচ্ছেন। সেখানে আমার দল বিতর্ক ও আলোচনায় বিশ্বাস করে। কখনও কোনও সাংসদকে ধমক দেওয়ার মতো কাজে প্রশ্রয় দেয় না।’’ ভিডিয়োয় বেশ কয়েক জন কংগ্রেস সাংসদ উত্তেজিত ভাবে স্পিকারের দিকে আঙুল তুলে কিছু বলতে দেখা যায়। যদিও স্পিকারকে কী বলা হচ্ছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি রিজিজু।

রিজিজু কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে স্পিকারকে কুকথা বলার যে অভিযোগ এনেছেন, তা মিথ্যা বলে দাবি করে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘‘ভিডিয়োটি দেখে মনে হচ্ছে না, স্পিকার আদৌও কোথাও ক্ষুব্ধ হয়েছেন। তাঁকে হাসতে দেখা যাচ্ছে। স্পিকারকে ধমক বা কুকথা বলা হচ্ছে— এমন কথা কেউ শোনেনি। তাই ওই ভিডিয়ো ভাগ করে সত্যটা স্পষ্ট করার জন্য ধন্যবাদ।’’ কংগ্রেসের আর এক সাংসদ জ্যোতিমনির কথায়, ‘‘বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আনা গুরুতর অভিযোগ থেকে নজর ঘোরাতেই রিজিজু, এ হল আপনার ও আপনার দলের মরিয়া প্রচেষ্টা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন