Narendra Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, উত্তরপ্রদেশে গ্রেফতার যুবক

চারথাবল থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সত্যনারায়ণ দাহিয়া জানিয়েছেন, জিতেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪
Share:

প্রতীকী ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য এবং ভিডিয়ো পোস্ট করার অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হল এক যুবককে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জিতেন্দ্র কুমার কাশ্যপ। চারথাবল থানা এলাকায় থাকেন ওই যুবক। সেখানেই একটি মামলা দায়ের হয়। তার পরই জিতেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

চারথাবল থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সত্যনারায়ণ দাহিয়া জানিয়েছেন, জিতেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। তার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, প্রধানমন্ত্রী সম্পর্কে ‘আপত্তিজনক’ মন্তব্য এবং ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন জিতেন্দ্র। সেই ভিডিয়ো এবং মন্তব্য ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ প্রশাসন। অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement