India-US Relationship

সন্তুষ্ট নয় আমেরিকা

আমেরিকার সঙ্গে বাণিজ্য করে এমন রাষ্ট্রগুলির মধ্যে মেধাসম্পদ অধিকার নীতি, ট্রেডমার্কের মতো বিষয়গুলি কে কতটা গুরুত্ব দিয়ে রক্ষা করছে, তা খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি হয়। ওয়াশিংটনের বক্তব্য, ভারত সামান্য উন্নতি করলেও মূল সমস্যাগুলি রয়েই গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৫:২২
Share:

— প্রতীকী চিত্র।

মেধা সম্পদ সুরক্ষা (আইপিআর) নিয়ে ভারতের অবস্থানে ফের রুষ্ট আমেরিকা। দু’টি দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে কাঠামো চূড়ান্ত করতে সদ্য ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল ফিরেছে ওয়াশিংটন থেকে। ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষই। তার মধ্যেই সে দেশের বাণিজ্য প্রতিনিধি দফতর ২০২৬ সালের ‘প্রায়রিটি ওয়াচ লিস্ট’-এ চিন, রাশিয়া, ভেনেজ়ুয়েলা-সহ মোট ছ'টি দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করল। তাদের রিপোর্টে সাফ জানানো হয়েছে, ভারতে পেটেন্ট এবং কপিরাইট সুরক্ষার ক্ষেত্রটি সুগম হয়নি এবং দীর্ঘদিনের সমস্যা মেটেনি। আইপিআর সংক্রান্ত আইন প্রয়োগ বিষয়ে ভারতকে এখনও বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং দেশ হিসেবেই তুলে ধরেছে আমেরিকার রিপোর্ট।

আমেরিকার সঙ্গে বাণিজ্য করে এমন রাষ্ট্রগুলির মধ্যে মেধাসম্পদ অধিকার নীতি, ট্রেডমার্কের মতো বিষয়গুলি কে কতটা গুরুত্ব দিয়ে রক্ষা করছে, তা খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি হয়। ওয়াশিংটনের বক্তব্য, ভারত সামান্য উন্নতি করলেও মূল সমস্যাগুলি রয়েই গিয়েছে। আরও বলা হয়েছে, ভারতে জাল পণ্য রোখার ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতাও যথেষ্ট দুর্বল। বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ভারতে বাণিজ্যিক গোপনীয়তা রক্ষার অভাব এবং ট্রেডমার্ক সংক্রান্ত মামলা মেটাতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও নজরে এনেছে তারা। রিপোর্টে বলা হয়েছে, ‘আমেরিকা এই বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় এই সমস্যা সমাধানের চেষ্টা বজায় থাকবে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন