Body Recovered in Delhi

বিয়ের আড়াই মাস পরে রহস্যমৃত্যু তরুণীর! বহুতল থেকে পড়ে গিয়ে বিপত্তি? পরিবারের প্রশ্ন, ঘটনাস্থলে কেন রক্তের দাগ নেই

আকৃতি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। গত ২৪ এপ্রিল আরস্তু সিক্কার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, আরস্তুর বোনের বন্ধু ছিলেন আকৃতি। সেই সূত্রেই দু’জনের পরিচয় হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২০:৪৫
Share:

বিয়ের দিন আরস্তু সিক্কার সঙ্গে আকৃতি সুতার। ছবি: সংগৃহীত।

বিয়ের আড়াই মাসের মাথায় রহস্যমৃত্যু এক তরুণীর। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিল্লির লোধি কলোনির একটি ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর আহত হন ২৮ বছরের আকৃতি সুতার। তাঁকে দিল্লি এমসে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যে ফ্ল্যাট থেকে তিনি পড়ে গিয়েছিলেন বলে অভিযোগ, সেখানে তিনি থাকতেন না। তিনি আদতে পুষ্প বিহারের বাসিন্দা। আকৃতির পরিবারের অভিযোগ, পণের জন্য নির্যাতন করা হত তরুণীকে। সেজন্যই তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

Advertisement

আকৃতি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। গত ২৪ এপ্রিল আরস্তু সিক্কার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, আরস্তুর বোনের বন্ধু ছিলেন আকৃতি। সেই সূত্রেই দু’জনের পরিচয় হয়েছিল। আট বছরের সম্পর্ক ছিল। আকৃতির পরিবারের দাবি, আরস্তুর চাকরি নেই। বিয়ের পর থেকেই ২০ লক্ষ টাকা দাবি করতে শুরু করেন তাঁরা। সেই নিয়ে তরুণীকে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ পরিবারের।

শনিবার যে ফ্ল্যাটের নীচে আকৃতিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা, সেখান থেকে তাঁর শ্বশুরবাড়ি ১০ কিলোমিটার দূরে। আকৃতির কাকা মনঞ্জয় সুতার জানিয়েছেন, অফিস থেকে বেরিয়ে শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ নিজের মাকে ফোন করেছিলেন তরুণী। রাত ৮টার সময় আকৃতির মাকে ফোন করে আরস্তু জানান, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দেড় ঘণ্টা পরে পুলিশ জানায়, পালিকা কুঞ্জে এক মহিলার দেহ মিলেছে। অফিস থেকে বেরিয়ে কেন সেখানে গিয়েছিলেন আকৃতি, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পরিবারের দাবি, তাঁকে সেখানে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। যেখানে আকৃতি পড়েছিলেন, সেখানে কোনও রক্তের দাগ নেই। তবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সেই নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement