অধীরের চিঠি স্পিকারকে

বাসভবন থেকে উচ্ছেদের ঘটনায় ক্ষোভ জানিয়ে স্পিকার।সুমিত্রা মহাজনকে চিঠি লিখলেন অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৭
Share:

বাসভবন থেকে উচ্ছেদের ঘটনায় ক্ষোভ জানিয়ে স্পিকার। সুমিত্রা মহাজনকে চিঠি লিখলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার তিনি আবেদন করেছেন, বাজেট অধিবেশনে এ ব্যাপারে স্বাধিকার ভঙ্গের নোটিস পেশের জন্য তাঁকে অনুমতি দেওয়া হোক। অধীরের অভিযোগ, তাঁর জন্য যে নতুন বাসভবন বরাদ্দ হয়েছে,

Advertisement

তা ‘বাসযোগ্য’ বলে আদালতে ভুল তথ্য দিয়েছেন সরকারি আইনজীবী। কারণ, বরাদ্দ করা হুমায়ুন রোডের বাড়িতে জল ও বিদ্যুতের সংযোগ নেই। সেটি বাসযোগ্য করে তুলতে পূর্ত বিভাগও লিখিত ভাবে সাত দিন সময় চেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement