বাংলাদেশ সীমান্ত ঘেঁষা অসমের জেলাগুলিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে অনুপ্রবেশকে দায়ী করে বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরে জোর দিল আসু। গত কাল কেন্দ্র ২০১১ সালের সুমারি রিপোর্টের ধর্মভিত্তিক জনবিভাজনের খতিয়ান প্রকাশ করেছে। সেই অনুযায়ী, অসমে মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে ৩৪.২২ শতাংশ। হিন্দু জনসংখ্যা ৬১.৪৬ শতাংশ। আসুর দাবি, সীমান্তঘেঁষা জেলাতেই মুসলিমদের সংখ্যা বেশি বাড়ছে। প্রধান কারণ অনুপ্রবেশ। আসু সীমান্ত সিল করা ছাড়াও, অবিলম্বে বাংলাদেশের সঙ্গে অনুপ্রবেশকারী প্রত্যাপর্ণ চুক্তি স্বাক্ষরের দাবি তুলেছে।