এ বার অটোচালককে চড় মারলেন স্ট্যালিন!

দেখে না শিখলেও, অনেকেই ঠেকে শেখেন! কিন্তু, করুণানিধির ছেলে এম কে স্ট্যালিন সম্ভবত, ঠেকেও শেখেন না!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ২০:১৬
Share:

দেখে না শিখলেও, অনেকেই ঠেকে শেখেন!

Advertisement

কিন্তু, করুণানিধির ছেলে এম কে স্ট্যালিন সম্ভবত, ঠেকেও শেখেন না!

জুলাইয়ে তাঁর দলেরই এক কর্মীকে চড় মারার পর এ বার এক অটোচালককেও চড় মারলেন স্ট্যালিন।

Advertisement

অটোচালকের ‘অপরাধ’ একটাই। ভিড়ের মধ্যে তিনি স্ট্যালিনের সেলফি তুলতে গিয়েছিলেন।

তাঁর ‘নমক্কু নময়ে’ প্রচারের দ্বিতীয় পর্বে আজ নীলগিরিতে পৌঁছলে স্ট্যালিনকে কাছ থেকে দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায়। সেই ভিড় ঠেলে স্ট্যালিন যখন তড়িঘড়ি মঞ্চের দিকে এগচ্ছেন, তখন তাঁর পথ আটকে দাঁড়ান এক অটোচালক। তিনি অবশ্য খুব বেশি কিছু চাননি স্ট্যালিনের কাছে! শুধু চেয়েছিলেন, সেলফির জন্য স্ট্যালিন একটা ‘পোজ’ দিন। আর তাতেই বেজায় চটে যান স্ট্যালিন। ঠাস করে চড় মেরে দেন ওই অটোচালকের গালে। এর পর পুলিশ ওই অটোচালককে টানতে টানতে ভিড় থেকে‌ সরিয়ে নিয়ে যায়।

Advertisement

গত জুলাইয়ে চেন্নাইয়ে গিয়ে ট্রেনের মধ্যে দলের এক সমর্থককেই চড় মেরে বসেছিলেন স্ট্যালিন। সেই সময় তাঁর ওই আচরণের তুমুল সমালোচনা হয়।

এ দিনের ঘটনায় প্রমাণ হল, স্ট্যালিন ঠেকেও শেখেন না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement