রামানুজ গুপ্ত স্মৃতি সুপার ডিভিশন ফুটবল লিগে আজও জিততে পারল না পিএইচই রিক্রিয়েশন ক্লাব। ০-৪ গোলে তারা পরাজিত হয় অরুণাচল ক্লাবের কাছে। অরুণাচল এই প্রথম জয়ের স্বাদ পেল। আগের দু’টি ম্যাচ তারা ড্র করেছিল। এ দিন মেনমেইগির হালাম দু’টি গোল করেন। অন্য দুই গোলদাতা হলেন লালতালান কিমা ও লাইরায়ুত চুঙ্গু। আগামী কাল খেলা পুলিশ দল বনাম ইন্ডিয়া ক্লাব।