ত্রয়ী হত্যাকাণ্ড

গণদূত পত্রিকার অফিসে বছর দু’য়েক আগে তিন কর্মীর খুনের মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। বিধানসভায় এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রয়ী হত্যকাণ্ডে পত্রিকার সম্পাদক সুশীল চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০৩:১২
Share:

Advertisement

গণদূত পত্রিকার অফিসে বছর দু’য়েক আগে তিন কর্মীর খুনের মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। বিধানসভায় এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রয়ী হত্যকাণ্ডে পত্রিকার সম্পাদক সুশীল চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ। নিম্ন আদালতে মামলা দায়ের করা হয়। সেখানে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু পরে ত্রিপুরা হাইকোর্টের রায়ে মুক্তি পান সুশীলবাবু। এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইন দফতর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।’’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement