মুখ্য তথ্য কমিশনার (সি আই সি) ও মুখ্য ভিজিল্যান্স কমিশনার(সি ভি সি)-র শূন্যপদগুলি পূরণ হতে চলেছে। সম্ভবত সিভিসি পদে বসতে চলেছেন বিজয় শর্মা। বর্তমানে তিনি তথ্য কমিশনার পদে রয়েছেন। সিভিসি পদে আসতে পারেন কে ভি চৌধুরী। তিনি সিবিডিটি-র প্রাক্তন প্রধান। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্রের খবর।