করিমগঞ্জের সেটেলমেন্ট এলাকার লিঙ্ক রোডে ফাঁকা বাড়ির দরজা ভেঙে লুঠপাট করে পালাল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, ওই বাড়ির বাসিন্দা সত্যব্রত চৌধুরী শিলচরে কাজে গিয়েছিলেন। আজ সকালে তাঁর বাড়ির পিছন দিকের দরজা খোলা দেখতে পান স্থানীয় জনগণ। পড়শিদের ফোন পেয়ে তিনি ফিরে আসেন। তিনি জানিয়েছেন, আলমারি ভেঙে টাকা, গয়না চুরি গিয়েছে।