ঝড়বৃষ্টির মধ্যে তড়িদাহত হয়ে মারা গেলেন মা ও ছেলে। গুয়হাটির ফাটাশিল এলাকার ঘটনা। পুলিশ জানায়, গত রাতে শহরে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই ফাটাশিল আমবাড়ি এলাকায় জমা জলে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হয়ে মারা যান রজিনা বেগম ও তাঁর ছেলে। পাশাপাশি, একই এলাকায় আরও এক মহিলা জলের তোড়ে ভেসে গিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।