কেন্দ্রীয় প্রকল্পে মজুরি প্রদান-সহ বিভিন্ন ক্ষেত্রে সরাসরি নজরদারি চালানোর ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে বলে জানাল ত্রিপুরা সরকার। তার পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী, আধিকারিক, আটটি জেলার জেলাশাসক ও সভাধিপতিদের নিয়ে গত কাল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।