ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে ছেলে অশ্বিন রাও। এর পর বাবা হিসেবে লোকায়ুক্ত পদে তিনি থাকবেন কি না সে বিষয়ে আইনি পরামর্শ চাইলেন কর্নাটকের লোকায়ুক্ত বিচারপতি ভি ভাস্কর রাও। সরকারি ইঞ্জিনিয়ারের কাছে এক কোটি টাকা ঘুষ চাওয়া এবং ভয় দেখানোর অভিযোগে তেলঙ্গানা থেকে অশ্বিন রাওকে গ্রেফতার করে পুলিশ। জুনে লোকায়ুক্তর অনুরোধে তদন্তে পুলিশের বিশেষ দল নিযুক্ত হয়।