ছোট ভাইয়ের হাতে দাদা খুন। ঘটনাটি ঘটেছে শিলচর থানার করাতিগ্রামে। পুলিশ জানিয়েছে, ছোটভাই সুব্রত দেব মানসিক ভারসাম্যহীন। শুক্রবার রাতে হঠাৎ দা নিয়ে দাদার সুজিত দেবের ঘাড়ে কোপ বসায়। তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকরা পুলিশে খবর দেন।