বিমান ভেঙে পড়ে জখম হলেন দুই সেনা অফিসার। আপার শিলংয়ের এই দুর্ঘটনা সম্পর্কে প্রতিরক্ষা মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন অমিত মহাজন জানান, আজ সকালে সেনাবাহিনীর অ্যাভিয়েশন কোরের এক পাইলট এবং এক সেনা অফিসার একটি মাইক্রোলাইট বিমান নিয়ে ওড়েন। কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটির কারণে ইস্টার্ন এয়ার কম্যান্ডের লাগোয়া রাজ্য পশুপালন বিভাগের মাঠে সেটি ভেঙে পড়ে। চালক ও আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা বিপদ মুক্ত বলে মহাজন জানিয়েছেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।