সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় বিজেপি সভাপতি অমিত শাহকে স্বস্তি দিল সুপ্রিম কোর্টও। এই মামলায় নিম্ন আদালত ক্লিনচিট দিয়েছিল তাঁকে। বম্বে হাইকোর্টও সেই রায় বহাল রাখে। বম্বে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন আমলা তথা সমাজকর্মী হর্ষ মান্দের। সোমবার বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ মান্দেরের সেই আবেদন খারিজ করে দিয়েছে।