সন্তানকে নিয়ে ঝাঁপ ব্রহ্মপুত্রে

পারিবারিক বিবাদের জেরে বাচ্চাকে বুকে বেঁধে ব্রহ্মপুত্রে ঝাঁপ দিলেন এক মহিলা। মাঝিরা ওই মহিলাকে জীবন্ত উদ্ধার করলেও শিশুটিকে বাঁচানো যায়নি। কামরূপ জেলার শুয়ালকুচির এই ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, গত রাতে বামুন্দী বিষ্ণুপুরের বাসিন্দা পিংকি ভুঁইয়া তাঁর ১৪ মাসের শিশুপুত্রকে বুকে বেঁধে ব্রহ্মপুত্রে ঝাঁপ দেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পারিবারিক বিবাদের জেরেই এই কাণ্ড।

Advertisement
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০৭
Share:

পারিবারিক বিবাদের জেরে বাচ্চাকে বুকে বেঁধে ব্রহ্মপুত্রে ঝাঁপ দিলেন এক মহিলা। মাঝিরা ওই মহিলাকে জীবন্ত উদ্ধার করলেও শিশুটিকে বাঁচানো যায়নি। কামরূপ জেলার শুয়ালকুচির এই ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, গত রাতে বামুন্দী বিষ্ণুপুরের বাসিন্দা পিংকি ভুঁইয়া তাঁর ১৪ মাসের শিশুপুত্রকে বুকে বেঁধে ব্রহ্মপুত্রে ঝাঁপ দেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পারিবারিক বিবাদের জেরেই এই কাণ্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement