priyanka chopra's skin care tips

ত্বকের গর্ত ঢাকতে বিশেষ এক যন্ত্রের সাহায্য নেন প্রিয়ঙ্কা চোপড়া! কী সেই যন্ত্র? জেনে রাখুন

নায়িকারা ত্বক ভাল রাখার জন্য নানা পদ্ধতি নেন। সম্প্রতি প্রিয়ঙ্কা চোপড়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ত্বকের পরিচর্যার জন্য এক বিশেষ যন্ত্র ব্যবহার করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৬
Share:

ত্বকের গর্ত ঢাকতে কী করেন প্রিয়ঙ্কা? ছবি: সংগৃহীত।

পেশার প্রয়োজনেই নায়িকাদের সুন্দর থাকতে হয়। কিন্তু বয়স ৪০ পেরিয়ে গেলেও নিজেকে সুন্দর দেখানো মোটেই সহজ কাজ নয়। সেটাই করে দেখিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই ত্বকের বয়স বৃদ্ধির স্বাভাবিক গতি থমকে দেওয়া যায়। অনেকেই বলবেন মেকআপ আছে তো। কিন্তু মেকআপে কি সব কিছু ঢাকা যায়? নায়িকারা তাই ত্বক ভাল রাখার জন্য নানা পদ্ধতি নেন। সম্প্রতি প্রিয়ঙ্কা চোপড়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ত্বকের পরিচর্যার জন্য এক বিশেষ যন্ত্র ব্যবহার করছেন তিনি।

Advertisement

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কা মন দিয়ে ফেশিয়াল কোল্ড প্লাঞ্জ করছেন। তবে সাধারণত বরফ জলে মুখ ডুবিয়ে যে পদ্ধতিতে আইস ফেশিয়াল করা হয়, প্রিয়ঙ্কা সেই পদ্ধতি অনুসরণ করছেন না। বরং প্রিয়ঙ্কা ব্যবহার করছেন এক বিশেষ যন্ত্র যার নাম ফেসটাব। ভাবছেন তো, কী এই যন্ত্র?

এই যন্ত্রটিতে একটি শ্বাস-প্রশ্বাসের যন্ত্র রয়েছে। বরফের কনকনে ঠান্ডা জলে মুখ ডোবানোর সময় শ্বাস-প্রশ্বাস নিতে বেশ অসুবিধা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে বরফ জলে মুখ ডোবানোর আগে প্রিয়ঙ্কা নিজের মুখে শ্বাসযন্ত্রটি ভরে নিচ্ছেন। ফলে মুখটি বেশি ক্ষণ জলে ডুবিয়ে রাখলেও তাঁর শ্বাস নিতে কোনও সমস্যা হচ্ছে না। ফেসটাবের সাহায্যে অভিনেত্রী কোনও রকম ঝঞ্জাট ছাড়াই ফেশিয়াল কোল্ড প্লাঞ্জ করে ফেলছেন।

Advertisement

ফেশিয়াল টাব এমন একটি যন্ত্র যেখানে ফেশিয়াল কোল্ড প্লাঞ্জ করার সময় কোনও রকম কার্বন-ডাই-অক্সাইডের আধিক্য হয় না, দমবন্ধকর পরিস্থিতিও তৈরি হয় না। বরং খুব শান্ত ভাবে ফেশিয়াল কোল্ড প্লাঞ্জ করা যায় এই যন্ত্রের সাহায্যে।

ফেশিয়াল কোল্ড প্লাঞ্জের সুবিধা

বরফ দিলে সহজেই চোখের ফোলা ভাব কমে। এ কথা অনেকে জানেন। কিন্তু মুখের অন্য কোনও ফোলা ভাবও অল্প সময়ে কমিয়ে দিতে পারে বরফ। এ ছাড়া অনেক সময়ে চেহারায় তেমন ঔজ্জ্বল্য থাকে না। কখনও চোখ-মুখে ক্লান্তির ছাপ পড়ে যায়। তা থেকে মুক্তি দিতে পারে বরফ। মিনিট খানেক ভাল ভাবে মুখে বরফ ঘষলে ফিরে আসবে জেল্লা। ত্বকের প্রদাহও কমে বরফ দিলে। তাতে স্বাভাবিক রূপও খোলে। ওপেন পোরসের সমস্যা দূর করতে কিংবা ত্বকের গর্ত ঢাকতেও ফেশিয়াল কোল্ড প্লাঞ্জ বেশ উপকারী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement