Scalp Rashes

মাথার ত্বক ভরে গিয়েছে লালচে র‌্যাশে, কেন হচ্ছে এমন সংক্রমণ, সারবে কী উপায়ে?

মাথার ত্বকে নানা রকম সংক্রমণ জনিত রোগ হতে পারে। মাথার ত্বকে ব্রণ, অ্যালার্জি জনিত সংক্রমণ, সিস্ট, সোরিয়াসিস এমনকি সেবোরিক ডার্মাটাইটিসের মতো সমস্যা হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩
Share:

মাথার ত্বকে সংক্রমণ, র‌্যাশের সমস্যা বাড়ছে, সারবে কী ভাবে? ছবি: ফ্রিপিক।

মাথার ত্বকে ব্রণ, অ্যালার্জিজনিত সংক্রমণ, সিস্ট, সোরিয়াসিস, এমনকি সেবোরিক ডার্মাটাইটিসের মতো সমস্যা হতে পারে। তাই মাথার ত্বকে লালচে র‌্যাশ দেখলে বা খোসার মতো উঠতে থাকলে তা এড়িয়ে গেলে চলবে না। অনেক ক্ষেত্রে সোরিয়াসিসের কারণেও মাথার ত্বকে র‌্যাশ হয়। মাথার ত্বক থেকে মাছের আঁশের মতো চামড়া উঠতে শুরু করে। প্রচণ্ড প্রদাহ হয়, সারা ক্ষণ চুলকানি হতে থাকে। এই সমস্যা থেকে রেহাই পাবেন কী উপায়ে?

Advertisement

নিম পাতার রস

এক মুঠো নিম পাতা জলে ফুটিয়ে নিন। জল ঠাণ্ডা করে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এটি করুন।

Advertisement

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েল কার্যকরী হতে পারে। এই তেলের অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ আছে। নারকেল তেলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাথার ত্বকের অ্যালার্জির জায়গায় লাগিয়ে রাখতে হবে। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত দু’বার করলেও র‌্যাশ বা ব্রণর সমস্যা কমতে পারে।

মধু-হলুদের প্যাক

মাথার ত্বকে ব্রণ, র‌্যাশের সমস্যা বাড়লে সেখানে মধু ও হলুদ লাগাতে পারেন। কাঁচা হলুদ বেটে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ব্রণের জায়গায় লাগিয়ে রাখতে হবে। ১ ঘণ্টা পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিতে হবে।

কলা-মধুর প্যাক

একটি পাকা কলা চটকে নিয়ে তার সঙ্গে এক চামচ মধু মেশান। মাথার ত্বকে মেখে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। কলা মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, সংক্রমণ কমাবে। সপ্তাহে দু'দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement