Korean hair serum

কোরীয়দের মতো ঝকঝকে, মসৃণ চুল চাইলে তৈরি করতে হবে এক বিশেষ সিরাম, জেনে নিন পদ্ধতি

কোরীয়দের মতো চুল চাইলে শুধু কে-বিউটি প্রোডাক্ট কিনলেই হবে না। চুলের যত্নও নিতে হবে সে ভাবেই। গরমেও যজি ঝকঝকে, মসৃণ ও জেল্লাদার চুল রাখতে হয়, তা হলে তৈরি করে নিতে হবে এক বিশেষ রকম সিরাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:০৫
Share:

কোরীয় সিরাম তৈরি করুন বাড়িতেই, রইল পদ্ধতি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

কোরিয়ান প্রসাধনীর খুব চাহিদা এখন বাজারে। কোরীয়দের মতো গ্লাস-স্কিন বা নরম, মসৃণ চুল পেতে অনেকেই ‘কে-বিউটি প্রোডাক্ট’-এর দিকে ঝুঁকছেন। কোরিয়ান প্রসাধনী, কোরীয়দের মতো রূপচর্চার পদ্ধতি নিয়ে ইন্টারনেটে বিস্তর খোঁজাখুঁজিও হচ্ছে। কোরীয় মহিলা বা পুরুষদের চুল যেমন মসৃণ, চকচকে, তেমনটা বাঙালিদের মধ্যে খুব একটা দেখা যায় না। এর কারণই হল, কেশচর্চায় ততটা গুরুত্ব দেন না কেউই। কেবল কোরিয়ান প্রসাধনী কিনে ব্যবহার করলে বা মাঝেমধ্যে সালোঁয় গিয়ে স্পা করালেও কিন্তু তেমন চুল পাওয়া যাবে না। এর জন্য কেশচর্চার কিছু পদ্ধতি জেনে রাখা ভাল। বিশেষ করে কোরীয়রা ব্যবহার করেন এমন ধরনের সিরাম বানিয়ে নেওয়া যায় বাড়িতেই। রইল তার পদ্ধতি।

Advertisement

কোরীয়রা তাদের রূপচর্চায় চাল ধোয়া জল খুব ব্যবহার করে। সিরাম বানাতেও তা জরুরি। তবে শুধু চাল ধোয়া জল নয়, এর সঙ্গে মেশাতে হবে টাটকা অ্যালো ভেরা ও আরও কয়েকটি উপকরণ।

কোরীয় হেয়ার সিরাম তৈরির পদ্ধতি

Advertisement

উপকরণ:

৩-৪ চামচ অ্যালো ভেরা জেল

Advertisement

১ কাপ চাল ধোয়া জল

২ কাপ জল

১ চামচ নারকেল তেল

কয়েক ফোঁটা রোজ়মেরি অয়েল

প্রণালী:

তেল বাদে সমস্ত উপকরণ মিশিয়ে আধ ঘণ্টার মতো রেখে দিতে হবে। তার পর তেল মিশিয়ে কিছুটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। এর পর রোজ়মেরি মিশিয়ে কাচের শিশিতে সংরক্ষণ করতে হবে।

প্রতি দিন ব্যবহারের সময় না পেলেও চুলের অবস্থা বুঝে দু’দিন বা এক দিন অন্তর ব্যবহার করতেই পারেন। চুল খুব রুক্ষ হলে ও চুল পড়ার সমস্যা বেশি হলে অন্তত এক সপ্তাহ এক দিন অন্তর ব্যবহার করে দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement