Hair Care Tips

কখনও ঘামে কখনও বৃষ্টির জলে ভিজে থাকছে চুল! শ্যাম্পু না করেই দুর্গন্ধ দূর করবেন কী ভাবে?

কখনও মাথার ত্বকে ঘাম বসছে, কখনও আবার চুল ভিজে থাকছে বহু ক্ষণ। সব মলিয়ে চুল থেকে স্যাঁতসেঁতে গন্ধ বেরোচ্ছে। এমন গন্ধ নাকে এলেই বিরক্তি লাগে। অথচ তাড়াহুড়োর কারণে রোজ শ্যাম্পু করারও উপায় নেই। কী ভাবে করবেন মুশকিল আসান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:৪০
Share:

চুলের স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন কী করে? ছবি: সংগৃহীত।

সকালে কড়া রোদ, আবার বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণে যেমন অসুখের ঝুঁকি বাড়ছে তেমনই চুলেরও বারোটা বাজছে। কখনও মাথার ত্বকে ঘাম বসছে, কখনও আবার চুল ভিজে থাকছে বহু ক্ষণ। সব মিলিয়ে চুল থেকে স্যাঁতসেঁতে গন্ধ বেরোচ্ছে। এমন গন্ধ নাকে এলেই বিরক্তি লাগে। অথচ তাড়াহুড়োর কারণে রোজ শ্যাম্পু করারও উপায় নেই। কী ভাবে করবেন মুশকিল আসান?

Advertisement

১) সুগন্ধি পাউডার

চুল, মাথার ত্বক খুব তেলতেলে হয়ে গেলে শ্যাম্পু করাই বাঞ্ছনীয়। তবে উপায় না থাকলে সাধারণ ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন। মাথার ত্বকে এই পাউডার বেশি ক্ষণ রাখা ঠিক নয়। তাই ফিরেই শ্যাম্পু করে নিতে পারলে ভাল।

Advertisement

২) হেয়ার মিস্ট

বাজারে এখন বিভিন্ন ধরনের মিস্ট পাওয়া যায়। যাঁদের মাথার ত্বক তৈলাক্ত, তাঁরা ‘ওয়াটার-বেস্‌ড’ মিস্ট ব্যবহার করতে পারেন। আগের দিন শ্যাম্পু করা চুলে যদি স্যাঁতসেঁতে গন্ধ বেরোয়, তা হলে এই মিস্ট স্প্রে করে নিলেই হবে।

Advertisement

৩) ড্রাই শ্যাম্পু

বর্ষাকালে চুল শুকোনোর ভয়ে অনেকেই শ্যাম্পু করতে চান না। কিন্তু এই ঘাম চটচটে আবহাওয়ায় এক দিনের বেশি শ্যাম্পু না করে থাকাও মুশকিল। ড্রাই শ্যাম্পু ব্যবহার করে দেখা যেতে পারে। চুলের দুর্গন্ধ দূর করার পাশাপাশি তেলতেলে ভাবও কাটাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement