Vijay Rashmika Second Wedding Reception

কোডাভা সংস্কৃতিতে বিয়ে উদ্‌যাপন করলেন বিজয়-রশ্মিকা! সাজেই নিজের শিকড় ছুঁয়ে থাকলেন কনে

সোমবার রাতেই ছিল অনুষ্ঠান। কর্নাটকের বিরাজপেটে বসেছিল সেই কোডাভা রীতিতে ডিনার পার্টি। সেখানেই রশ্মিকা মন্দনা সাজলেন তাঁর পারিবারিক ঐতিহ্য মেনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২০:৪৮
Share:

আবার বিয়ের রিসেপশন! এ বার কেমন সাজলেন বিজয়-রশ্মিকা? ছবি: সংগৃহীত।

হায়দরাবাদের বর আর কুর্গের কনে— বিজয় দেবরকোণ্ডা আর রশ্মিকা মান্দানা। এক জন তেলুগু সংস্কৃতিতে বড় হয়েছেন। অন্য জন বেড়ে উঠেছেন কুর্গের ঐতিহ্যমণ্ডিত কোডাভা আদবকায়দার মধ্যে। বিয়ের আচারে দুই সংস্কৃতিই মানা হয়েছিল। তা হলে প্রীতিভোজেই বা তেমন হবে না কেন! এর আগে বিজয় তাঁর তেলুগু সংস্কৃতি মেনে জমজমাট রিসেপশন পার্টি দিয়েছিলেন। এ বার ‘ভিরোশ’ এর বিয়ের উদ্‌যাপন হল কুর্গের কোডাভা রীতিতে। রশ্মিকা নিজের শিকড় এবং তাঁর পরিবারের ঐতিহ্যকে সম্মান জানালেন নিজের সাজপোশাকে। কুর্গের মহিলাদের রীতিতে জড়িয়ে নিলেন শাড়ি।

Advertisement

বিজয়কে দেখাচ্ছিল আশির দশকের বলিউডের নায়কের মতো।

সোমবার রাতেই ছিল অনুষ্ঠান। কর্নাটকের বিরাজপেটে বসেছিল সেই কোডাভা প্রীতিভোজের ডিনার পার্টি। রশ্মিকা পরেছিলেন একটি মভ পিঙ্ক সোনালি জরি পাড় দেওয়া বাদামি জমির রেশমের শাড়ি। পরেছিলেন কোডাভা রীতিতে। এই ভাবে পরা শাড়ির বিশেষত্ব হল এখানে শাড়ির কুঁচি থাকে পিছন দিকে আর আঁচল পিছন দিক থেকে ঘুরিয়ে আটকানো হয় সামনে। অর্থাৎ পুরোটাই সাধারণ শাড়ি পরার ধরনের সম্পূর্ণ বিপরীত। শাড়ি পরার এই ধরনকে বলা হয় কোডাভা ড্রেপিং স্টাইল। সঙ্গে কুর্গ সংস্কৃতির ঐতিহ্যবাহী সোনার গয়না আর টেনে বাঁধা খোঁপায় ফুলের মালা।

রশ্মিকা পরেছিলেন একটি মভ পিঙ্ক সোনালি জরি পাড় দেওয়া বাদামি জমির রেশমের শাড়ি।

অবশ্য রশ্মিকা কুর্গের কেতায় শাড়ি পরলেও বিজয় কুর্গের ঐতিহ্যবাহী বরবেশে আসেননি। কোডাভা সংস্কৃতির বরেরা বিয়ের সাজে পরেন সাদা ফুল শার্ট, সাদা ট্রাউজ়ার্স আর তার উপর কিমনো স্টাইলের হাঁটু ছোঁয়া কালো রঙের এক ধরনের আঙরাখা। কোমরে বাঁধা থাকে কুর্গের জরিপাড় রেশমের উড়নি। তাতে গোঁজা থাকে কুকরির মতো ছোট ধাতব ছুরি। তাতে রুপোর ঝালর। বিজয় সে-সব কিছুই পরেননি। বদলে পরেছেন সাদা শার্টের উপর রুপোলি কাজ করা কালো ব্লেজ়ার আর ফ্লেয়ার্ড ট্রাউজ়ার্স। তাঁকে দেখাচ্ছিল আশির দশকের বলিউডের নায়কের মতো। বিশেষ করে পায়ে জিতেন্দ্রর স্টাইলের সাদা জুতো আরও বেশি করে সেই ভাব এনেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement