Malaika Arora on Ghee

সকালে উঠেই এক চামচ! মলাইকার চুল ও ত্বকের আভার রহস্য লুকিয়ে রয়েছে হেঁশেলেই, কী সেটি

বলিউড তারকার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটনের জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রূপরহস্যের কথা খোলসা করলেন মলাইকা অরোরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ২০:৫১
Share:

সকালে উঠে কী খান মলাইকা? ছবি: সংগৃহীত।

কে বলবে ৫২ বছর বয়স! যেমন তন্বী, তেমন উজ্জ্বল ত্বক, আর তেমনই ঝলমলে কেশরাশির অধিকারী মলাইকা অরোরা। বলিউড তারকার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটনের জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের রূপরহস্যের কথা খোলসা করলেন।

Advertisement

সকালে উঠে এক চামচ ঘি খান মলাইকা। খাবারেও ঘি মিশিয়ে খান তিনি। মলাইকার কথায়, ‘‘আমায় সব সময়ে প্রশ্ন করা হয় আমি আমার চুল ও ত্বকের জন্য কী কী করি। সকালে উঠে এক চামচ বিশুদ্ধ, খাঁটি ঘি খাই আমি। অথবা খাবারেও মিশিয়ে নিই। ডাল বা রুটির উপর ঘি ঢেলে দিলেই হবে। এই নিয়ম মানলে দেখতে পাবেন ত্বক ও চুলে তার প্রভাব কতখানি।’’

এক চামচ ঘি দিয়ে দিনশুরু মলাইকার। ছবি: সংগৃহীত

এর আগেও নিজের স্বাস্থ্যকর রুটিনের কথা বলতে গিয়ে একাধিক বার ঘিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মলাইকা। তাঁর কথায়, ‘‘আয়ুর্বেদে ঘিয়ের উপকারিতার কথা বলা হয়েছে। ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ ঘি এবং আমি তার মাধ্যমেই আমার দিন শুরু করি।’’

Advertisement

ঘি ‌খেয়ে যে ভাবে ত্বকের স্বাস্থ্যরক্ষা হতে পারে, তেমনই অনেকে ঘি মেখেও ত্বকচর্চা করেন। ফ্যাটি অ্যাসিডে ভরপুর বলে ময়েশ্চারাইজ় করার ক্ষমতা রয়েছে ঘিয়ের। পাতলা এক স্তর ঘি যদি সারা মুখে ও গলায় মেখে নিতে পারেন, তাতে হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পেতে পারেন। এমনকি বার্ধক্য রোধ করে তারুণ্য ধরে রাখার জন্য কার্যকরী হতে পারে এক চামচ ঘি। সেই যুক্তি থেকেই সম্ভবত আজও মলাইকার বয়স ধরা পড়ে না সহজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement