Maternity Fashion tips

ফোটোশুট নয়, রোজের পোশাকেও স্ফীতোদর দেখাচ্ছেন সোনম! তবে কি হবু মায়েদের ফ্যাশনে নয়া ‘ট্রেন্ড’ এল?

আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবরকেও বেশ ঢাকাচাপা দিয়ে রাখা হত। আর স্ফীতোদর দেখা দিতে শুরু করলে অনেকেই পোশাক নিয়ে বেশ খানিকটা সচেতন হয়ে পরতেন। অভিনেত্রীরা স্ফীতোদর দেখিয়ে ফোটোশুট করলেও রোজের সাজপোশাকে স্ফীতোদর দেখানোর তেমন চল ছিল না। ছক ভেঙেছেন অভিনেত্রী সোনম কপূর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১১
Share:

সোনম কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে ধীরে ধীরে আসতে থাকে বেশ কিছু শারীরিক পরিবর্তন। পছন্দের পোশাকগুলি হাতছানি দিলেও সেগুলি আর পরা যায় না। সে ক্ষেত্রে কোনও অনুষ্ঠানবাড়ি যেতে হলে কিংবা ঘুরতে গেলে কী পোশাক পরবেন, তা নিয়ে চিন্তার অন্ত থাকে না। সম্প্রতি অভিনেত্রী সোনম কপূরের অন্তসত্ত্বাকালীন সাাজপোশাক কিন্তু নজর কেড়েছে ফ্যাশন দুনিয়ায়।

Advertisement

দ্বিতীয় সন্তানের জন্য ইতিমধ্যেই কেনাকাটা শুরু করে দিয়েছেন সোনম। হবু সন্তানের জন্য কেনাকাটা করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সাদা পোশাকে মোহমোয়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় কী ভাবে নজর কাড়া যায়, তাতে পারদর্শী সোনম। সোনমের বোন ও সাজসজ্জা ও পোশাক পরিকল্পক রিয়া কপূর সমাজমাধ্যমে সোনমের একটি ছবি ভাগ করে নিয়েছেন। ছবিতে পোশাকশিল্পী ধ্রুব কপূরের নকশা করা সাদা পোশাক পরেছেন অভিনেত্রী। সোনমের পরনে সাদা ম্যাক্সি স্কার্ট। তার সঙ্গে সোনম পরেছিলেন একটি সাদা রঙের কলার নেকলাইনযুক্ত ফুল হাতা শার্ট-স্টাইল টপ। টপের উপরের দিকের দু’টি বোতাম ছিল আটকানো এবং বাকি বোতামগুলি ছিল খোলা। সোনমের পোশাক পরার কায়দায় স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর স্ফীতোদর।

এই প্রথম নয়, কয়েক সপ্তাহ আগেই সোনমকে দেখা দিয়েছিল একটি কালো স্কার্ট আর ক্রপ টপ স্টাইল করতে। অন্তঃসত্ত্বাকালে স্কার্ট পরা বেশ সুবিধাজনক। তাই সোনমকে মাঝেমধ্যেই স্কার্ট পরতে দেখা যাচ্ছে। সে দিনে কালো স্কার্ট আর ক্রপ টপের সঙ্গে একটা কালো রঙের লং জ্যাকেট পরেছিলেন অভিনেত্রী। সেই পোশাকেও স্পষ্ট হয়েছিল তাঁর স্ফীতোদর।

Advertisement

আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবরকেও বেশ ঢাকাচাপা দিয়ে রাখা হত। আর স্ফীতোদর দেখা দিতে শুরু করলে অনেকেই পোশাক নিয়ে বেশ খানিকটা সচেতন হয়ে পড়তেন। অভিনেত্রীরা স্ফীতোদর দেখিয়ে ফোটোশুট করলেও রোজের সাজপোশাকে স্ফীতোদর দেখানোর তেমন চল ছিল না। তবে সোনম সেই ছক ভেঙেছেন। রোজের পোশাকেও স্ফীতোদর দেখাচ্ছেন তা-ও বেশ কায়দা করে। সোনমের এই সাহসী লুক নিয়ে সমাজমাধ্যমে চর্চার শেষ নেই। সোনমের এই ‘ট্রেন্ড’ কি আর পাঁচজন তরুণী অনুসরণ করবেন, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement