Retinol Vs Peptide

ত্বকের যত্নে রেটিনল বেছে নেবেন না পেপটাইড, কোন সমস্যায় কোনটি উপযোগী

সিরাম সহজে ত্বকের গভীরে প্রবেশ করে। ক্রিমের চেয়ে কার্যকারিতা বেশি বলে ইদানীং যথেষ্ট জনপ্রিয়। কিন্তু বার্ধক্য ঠেকাতে হলে রেটিনল না পেপটাইড, কোনটি বেশি ভাল হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৯:৫৭
Share:

পেপটাইড না রেটিনল কোনটি কোন ধরনের ত্বকের জন্য ভাল? ছবি:সংগৃহীত।

বলিরেখা, শুষ্ক ত্বক, কালচে ভাব— ত্বকের যাবতীয় সমস্যার উত্তর খোঁজার চেষ্টা চলছে সিরামে। রেটিনল থেকে ভিটামিন সি বা পেপটাইড রকমারি সিরামেই ত্বকের যত্নে মন দিয়েছে নতুন প্রজন্ম। কারণ, সিরাম ক্রিমের চেয়েও বেশি কার্যকরী। খুব সহজে ত্বকের গভীরে প্রবেশ করে। সিরামে থাকা অ্যাসিড জাতীয় উপাদান, প্রয়োজন মতো ত্বকের খেয়াল রাখে, সমস্যা দূর করে।

Advertisement

সেই তালিকায় নাম আসে রেটিনলের। বার্ধক্যের গতি ঠেকাতে এই সিরামই পছন্দ করছেন মধ্যবয়স্কারা। রেটিনল আসে ভিটামিন এ থেকে। ব্রণ, বার্ধক্যে পৌঁছনো ত্বক টানটান রাখতে, হারিয়ে যাওয়া দীপ্তি ফেরাতেই এর কদর। রেটিনলের মূল কাজই হল ত্বককে পুনরুজ্জীবিত করে তোলা। বলিরেখা কমাতে রেটিনল একাই একশো।

তবে সেই একই কাজে লাগতে পারে পেপটাইডও। এর মূল কাজ হল ত্বকের অন্যতম প্রোটিন কোলাজেনের উৎপাদন নিশ্চিত করা। বয়স বাড়লে, কখনও আবার সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে কোলাজেনের মাত্রা কমে যায়। তার ফলে ত্বক শিথিল হয়ে পড়তে পারে। ত্বক কুঁচকে যায়। পেপটাইড হালকা সিরাম, যার কাজ হল ত্বক টানটান করে তোলা।

Advertisement

রেটিনল এবং পেপটাইড দুই সিরামই ত্বকে জেল্লা ফেরায়, বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। তবে পেপটাইডের কাজ যেখানে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করা, রেটিনল সেখানে ত্বকের পুনরুজ্জীবনে সাহায্য করে।

বেছে নেবেন কোনটি?

রেটিনলের মূল সমস্যা হল এটি আলোক সংবেদী। রোদ পড়লে উল্টে ত্বক কালচে হয়ে যেতে পারে । তাই রেটিনল মূলত রাতে ব্যবহারের উপযোগী। দিনে ব্যবহার করতে হলে উপযুক্ত সানস্ক্রিনের বর্ম থাকা জরুরি।

তা ছাড়া, রেটিনল সকলের ত্বকে সহ্য হয় না। বিশেষত, স্পর্শকাতর ত্বকের জন্য তা উপযোগী নয়। শীতের দিনে সিরামের পরে ময়েশ্চারাইজ়ার না মাখলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। তুলনায় পেপটাইড সিরাম ব্যবহার করা সহজ। মূলত যাঁদের ত্বক স্পর্শকাতর, তাঁদের জন্য পেপটাইড ভাল। কিন্তু মুখে যদি ট্যান থাকে, বয়সের ছাপ স্পষ্ট হয়, তখন রেটিনল তুলনামূলক ভাবে বেশি কার্যকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement