Tote bags with Lunch Compartment

ল্যাপটপ, খাবার, বোতল বইতে গিয়ে বিধ্বস্ত! বাজারে এসে গিয়েছে নয়া ‘লাঞ্চবক্স’ সমেত টোট ব্যাগ

দু’হাতে সব জিনিস সামলাতে গিয়ে অনেক সময়ে সাজগোজের দফারফা হয়ে যায়। তাই এখন ফ্যাশনের সঙ্গে উপযোগিতার মেলবন্ধন ঘটাতে এসেছে নতুন ধরনের টোট ব্যাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২০:২৯
Share:

নতুন ধরনের ব্যাগে কী কী রাখা যাবে? ছবি: সংগৃহীত।

অফিস যাওয়া মানেই কাঁধের এক দিকে ল্যাপটপের ব্যাগ, হাতে জলের বোতল, তা ছাড়াও আলাদা ব্যাগে খাবারদাবার। হাত দু’টিই, অথচ বয়ে নিয়ে যাওয়ার জিনিস দুয়ের অধিক। রোজের এই ঝক্কি অনেকেরই খুব পরিচিত। দু’হাতে সব জিনিস সামলাতে গিয়ে অনেক সময়ে সাজগোজের দফারফা হয়ে যায়। তাই এখন ফ্যাশনের সঙ্গে উপযোগিতার মেলবন্ধন ঘটাতে বাজারে এসেছে নতুন ধরনের টোট ব্যাগ। যেখানে একই ব্যাগে রাখা যায় ল্যাপটপ, একাধিক টিফিন বাক্স আর দিনের সমস্ত প্রয়োজনীয় জিনিস।

Advertisement

বাজারে এসেছে নতুন ধরনের টোট ব্যাগ। ছবি: সংগৃহীত।

এই নতুন ধরনের টোট ব্যাগগুলির সবচেয়ে বড় আকর্ষণ হল আলাদা ‘লাঞ্চ কম্পার্টমেন্ট’, অর্থাৎ ‘লাঞ্চ বক্স’ এ বার টোট ব্যাগেরই অংশ। ব্যাগের নীচে বা আলাদা খোপে থাকে ইনস্যুলেটেড জায়গা, যেখানে খাবার গরম বা ঠান্ডা রাখা যায় কয়েক ঘণ্টা পর্যন্ত। ফলে আলাদা ব্যাগ বহন করার প্রয়োজনই পড়ে না।

‘লাঞ্চ বক্স’ এ বার টোট ব্যাগেরই অংশ। ছবি: সংগৃহীত

এই ব্যাগগুলি একই সঙ্গে সুবিধাজনক এবং কেতাদুরস্ত। হাত খালি রাখার পাশাপাশি সাজেরও পরিপূরক হতে পারে। এই ব্যাগগুলি দেখতে একেবারে সাধারণ অফিস-ব্যাগের মতোই। বাইরে থেকে বোঝার উপায় নেই যে, ভিতরে আলাদা করে খাবার রাখার জায়গা রয়েছে। ফলে অফিস, মিটিং বা ভ্রমণ— সব জায়গাতেই এই ব্যাগগুলি ব্যবহার করা যায় অনায়াসে।

Advertisement

কী কী থাকে এই ব্যাগে?

এই ধরনের টোট ব্যাগে সাধারণত একাধিক খোপ থাকে। ল্যাপটপ রাখার জন্য প্যাডেড স্লিভ, খাবার রাখার জন্য ইনস্যুলেটেড অংশ, ছোট জলের বোতল, মোবাইল, চার্জার, কলম, বোতল রাখার আলাদা পকেটও রয়েছে। একাধিক সংস্থা একাধিক রকমের টোট ব্যাগ তৈরি করেছে। অনলাইন মাধ্যমে এই ব্যাগগুলির জনপ্রিয়তাও বেড়েছে। কোনও কোনওটিতে ১৩-১৪ ইঞ্চির ল্যাপটপও সুন্দর এঁটে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement