এক তেলেই বাজিমাত! চুল থেকে ঠোঁট, ত্বকও নরম হবে নিয়ম করে কয়েক ফোঁটা মাখলে

এক তেলেই তিন কাজ! ত্বক, কেশ, ওষ্ঠ ভাল থাকবে কয়েক ফোঁটা তেলের গুণেই। সেই তেল কী ভাবে মাখবেন?

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২০:০৯
Share:

ঠোঁটের জন্য লিপ বাম। মুখের জন্য ময়েশ্চারাই‌জ়ার, কেশের জন্য আলাদা তেল! তিন সমস্যার যদি একটাই সমাধান হয়? প্রাকৃতিক উপকরণে ভরসা করলে রয়েছে এমন একটি তেল, যা বলিউড অভিনেত্রীরাও রূপচর্চায় ব্যবহার করেন। আর কিছুই নয়, জিনিসটি হল কাঠবাদামের তেল।

Advertisement

রূপচর্চা: নিয়মিত কাঠবাদাম তেল মাখেন জাহ্নবী কপূর। নায়িকার রূপটানশিল্পী বরদান নায়ক এক সময় জানিয়েছিলেন, অভিনেত্রীর রূপরহস্যের গোপন কথা। কাঠবাদামের তেল মাখেন তিনি। ভিটামিন এ, এবং ই-তে সমৃদ্ধ তেলটি ত্বকের জেল্লা বজায় রাখতে বিশেষ ভাবে কার্যকর। চোখের তলার কালিও হালকা হতে পারে নিয়ম করে তেলটি মালিশ করলে। কাঠবাদামের তেলে মেলে ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। অ্যান্টি-অক্সিড্যান্ট কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। নিয়মিত এই তেল মাখলে বলিরেখা দূর হয়। তবে শুধু ত্বক নয়, চুল এবং ঠোঁটের জন্যও কাঠবাদামের তেল কার্যকর।

কেশচর্চা: ফ্যাটি অ্যাসিডে ভরপুর কাঠবাদাম। তা থেকে তৈরি তেলেও মেলে এই উপাদান। করে ফ্যাটি অ্যাসিড চুল মসৃণ করতে এবং জেল্লা ফেরাতে সাহায্য করে। হালকা গরম করে তেল মালিশ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। খুশকি দূর করতে, চুলে জেল্লা ফেরাতে সাহায্য করে। বিশেষত রুক্ষ চুলের যত্নে এই তেল ভাল। ডগা ফাটা রুখতেও এটি কাজে আসে।

Advertisement

ঠোঁটের যত্নে: ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকায় ঠোঁট নরম রাখতে সাহায্য করে। নিয়ম করে এই তেল কয়েক ফোঁটা মাসাজ করে রাতে শুলে ঠোঁট নরম থাকবে। গোলাপি আভা ফিরবে।

কাঠবাদামের তেলের গুণ

ভিটামিন এ: ভিটামিন এ-তে থাকা রেটিনল নামক উপাদাটি বলিরেখা দূর করে ত্বকের জৌলুস বৃদ্ধিতে সাহায্য করে।

ভিটামিন ই: এতে রয়েছে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ক্ষতিগ্রস্ত কোষগুলিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement