Skin Rash Remedies

গরমে সারা মুখ ভরে যাচ্ছে লালচে র‌্যাশে? ঘরোয়া উপকরণে বানিয়ে নিন বিশেষ কিছু ফেসপ্যাক

গরমে এবং ঘাম থেকে এমন সমস্যা হতেই পারে। আর গরমে ঘামাচি বা লালচে র‌্যাশ হওয়া বেশ অস্বস্তিকরও। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৮:০৭
Share:

গরমে র‌্যাশের সমস্যা দূর হবে কী উপায়ে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র‌্যাশ বা ঘামাচির সমস্যা অনেকেরই হয়। আরও একটি সমস্যা দেখা দেয় এই সময়ে, তা হল ‘নিকেল অ্যালার্জি’। আংটি, চুড়ি বা ঘড়ি অথবা ধাতব কিছু থেকে এক রকম চর্মরোগ হতে দেখা যায়। এতে ত্বকে জ্বালা, চুলকানি বাড়ে। কারও ত্বকে বড় বড় ফোস্কা পড়ে। ত্বকের রংও বদলে যায়। ত্বক চিকিৎসকেরা বলেন, গরমের সময়ে হিট র‌্যাশ ও কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু টোটকাই কাজে আসতে পারে।

Advertisement

কোন কোন ফেসপ্যাক মাখবেন?

চন্দন ও গোলাপ জলের কুলিং প্যাক

Advertisement

চন্দনের প্রদাহনাশক গুণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। র‌্যাশের সমস্যা কমায়। ১ টেবিল চামচ খাঁটি চন্দন গুঁড়ো এবং প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন, তার পর ঠান্ডা জলে ধুয়ে নিন।

শসা ও দইয়ের হাইড্রেটিং প্যাক

শসা ত্বককে ঠান্ডা করে এবং টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের চুলকানি ও সংক্রমণ দূর করতে সাহায্য করে। অর্ধেক শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে প্যাক বানাতে হবে। সেটি মুখে ও হাতে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

কফি-মধুর প্যাক

একটি পাত্রে দু’চামচ করে চিনি, কফি, মধু মেশাতে হবে। মিশ্রণটি ত্বকে ভাল করে মালিশ করে ১৫ মিনিট মতো রেখে দিতে হবে। র পর তা ধুয়ে নিয়ে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে। এই পদ্ধতিত্বকে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। ফলে ত্বক আরও উজ্জ্বল দেখায়।

তরমুজের প্যাক

ত্বকের প্রদাহ কমাতে ও ত্বক আর্দ্র রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। এক কাপের মতো তরমুজ কুচি নিয়ে তা ব্লেন্ড করে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখলে চুলকানি কমবে। র‌্যাশের সমস্যাও দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement