Dandruff Remedies

খুশকির সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না? বাড়িতে তৈরি নিমের শ্যাম্পু দিয়েই হবে মুশকিল আসান

বাজারচলতি তেল, শ্যাম্পু যতই থাকুক না কেন, কোনওটাই খুশকির স্থায়ী সমাধান করতে পারে না। নিমের তেল মাখলে বা নিমপাতা ফোটানো জল দিয়ে চুল ধুলে মাথার ত্বকের সংক্রমণজনিত সমস্যা রোধ করা যায়। ইচ্ছে করলে বানিয়ে ফেলতে পারেন নিম দিয়ে তৈরি শ্যাম্পু। শিখে নিন পদ্ধতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:০৯
Share:

খুশকি তাড়াবে নিমপাতা। ছবি: সংগৃহীত।

খুশকি শুধু অস্বস্তিকর নয়, বিরক্তিকরও বটে। যখন তখন মাথা চুলকানো সমস্যা আছেই, তার উপর সেজেগুজে কোথাও যাওয়ার পর যদি জামার উপর সাদা গুঁড়োর মতো খুশকি ছড়িয়ে থাকে, তখন রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়। খুশকির সমস্যায় যাঁরা জেরবার তাঁরা বলবেন, খুশকি তাড়ানো সহজ নয়। বাজারচলতি তেল, শ্যাম্পু যতই থাকুক না কেন, কোনওটাই স্থায়ী সমাধান করতে পারে না। নিমের তেল মাখলে বা নিমপাতা ফোটানো জল দিয়ে চুল ধুলে মাথার ত্বকের সংক্রমণজনিত সমস্যা রোধ করা যায়। ইচ্ছে করলে বানিয়ে ফেলতে পারেন নিম দিয়ে তৈরি শ্যাম্পু। শিখে নিন পদ্ধতি।

Advertisement

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটতে দিন। তার মধ্যে দিয়ে দিয়ে দিন ৭-৮টি রিঠা। আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে। রোদে শুকনো করা আমলকি এক মুঠো দিয়ে দিন ওই জলে। মিনিট দশেক ফুটিয়ে নিন। একেবারে শেষে দিতে হবে নিমপাতা। এক মুঠো নিমপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। পাত্রের মুখ ঢাকা দিয়ে রাখুন মিনিট পাঁচেক। ওই মিশ্রণ একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভাল করে চটকে নিন। পাতলা সুতির কাপড়ে ছেঁকে অবশিষ্টাংশ বাদ দিয়ে দিন। প্রথমে জল দিয়ে চুল ভিজিয়ে নিন। তার পর এই তরল মাথার ত্বকে মেখে নিন। হাতের আঙুল দিয়ে মাসাজ করুন কিছু ক্ষণ। পুরো চুলে ওই তরল মেখে রাখুন। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement