Summer Tips

ঘামের কারণে চুল পড়া অনেকটা বেড়ে গিয়েছে! রোজ শ্যাম্পু করলে কি সমস্যা খানিক মিটবে?

কত দিন অন্তর মাথা ধুলে চুল ভাল থাকে? কারও মতে প্রতি দিন, কেউ বলেন সপ্তাহে দু-তিন দিন শ্যাম্পু করলেই যথেষ্ট। এই ধন্দ কখনওই কাটে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৬:১৩
Share:

গরমের দিনে রোজ শ্যাম্পু করলে কি চুল পড়ার সমস্যা বাড়বে? ছবি: সংগৃহীত।

রেশমের মতো চুল কার না চাই? জট বেঁধে যাওয়া আঠালো মাথা নিয়ে ঘুরে বেড়ানোর পক্ষপাতী নন সিংহভাগই। কিন্তু নরম সুন্দর চুল পেতে গেলে কষ্ট করতে হবে। গরমের সময়ে রোজ শ্যাম্পু করলে তবেই চুল উড়িয়ে বেড়ানো যাবে। তবে আলস্য এবং চুলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই তা করেন না। এ বার আসল প্রশ্ন, কত দিন অন্তর মাথা ধুলে চুল ভাল থাকে? কারও মতে প্রতি দিন, কেউ বলেন সপ্তাহে দু-তিন দিন শ্যাম্পু করলেই যথেষ্ট। এই ধন্দ কখনওই কাটে না।

Advertisement

গরমের দিনগুলিতে কি রোজ শ্যাম্পু করলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে? চিকিৎসক রিঙ্কি কপূর বলেন, ‘‘গ্রীষ্মের গরমে সিবাম উৎপাদন বেড়ে যায়, আর্দ্র আবহাওয়ায় ঘাম ত্বকের উপর বেশি ক্ষণ জমে থাকে। এ ছাড়া দূষণ ও স্টাইলিং প্রোডাক্টের অবশিষ্টাংশ জমে থাকার কারণে ত্বকে অস্বস্তি ও জ্বালাভাব সৃষ্টি হয়। যাঁদের মাথার ত্বক এমনিতেই তৈলাক্ত, অথবা যাঁরা নিয়মিত ব্যায়াম করেন বা যাঁদের রোজ রোদে বেরোতে হয়, তাঁদের কিন্তু এক দিন অন্তর অন্তর চুল ধুতেই হবে। এক টানা কয়েক দিন মাথার ত্বকে এই জমে থাকা ময়লা রেখে দিলে, কিংবা দিনের পর দিন ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে, চুলের গোড়ায় ছত্রাক ও ব্যাক্টেরিয়ার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়।’’

চিকিৎসকের মতে, নিয়মটি খুব সহজ, চুল নোংরা মনে হলেই, তা ধুয়ে ফেলুন। তবে যাঁদের মাথার ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে ঘন ঘন চুল ধোয়ার ফলে মাথার ত্বকের লিপিড স্তরটি নষ্ট হয়ে যায়। এর ফলে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, জ্বালা শুরু হয়। এ ক্ষেত্রে সপ্তাহে দু-তিন বার মৃদু ও সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করলেই যথেষ্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement