Nail Care

Nail Polish: নেল পলিশ তুলে নতুন রং লাগাবেন? মাঝে এক দিন অপেক্ষা করা কেন জরুরি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৯:০৯
Share:

প্রতীকী ছবি।

নখে লাল রং লাগানো ছিল। এ বার ভাবছেন, অন্য কোনও নেল পলিশ লাগাবেন। নখ থেকে তাই রং তুলে ফেললেন। নখ কাটলেন। নখে ভাল ভাবে ক্রিম মাসাজ করলেন। তার পরেই আবার এর একটি রং লাগিয়ে ফেললেন।

কাজটা কি ঠিক করলেন?

মোটেও নয়।

Advertisement

নখে একটি রং তুলে পরেরটি লাগানোর আগে এক দিন বিরতি নেওয়া জরুরি। ভাবছেন, এতে আবার কী হবে?

অনেক দিন টানা একটি রাসায়নিক রং নখের উপর লাগানো থাকলে তার ফলে নখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নখের উপরটা খসখসে হয়ে যায়। নখের স্বাভাবিক রংও অনেক সময়ে উধাও হয়ে যেতে পারে। নখ অনেক সময়ে শুকিয়েও যেতে পারে যদি দিনের পর দিন তাতে নেল পলিশ লাগানো থাকে।

Advertisement

ফলে নেল পলিশ তোলার পর এক রাত যদি নখ ফাঁকা রাখা যায়, তবে নখ অনেকটা আরাম পাবে। আলো, হাওয়া পাবে নখ। সব মিলে রক্তচলাচল ভাল হবে।

প্রতীকী ছবি

এক দিন নখে পলিশ না লাগানো থাকলে তাতে ভাল ভাবে ক্রিম, জেল ব্যবহার করা যাবে। এর ফলে ত্বক ও নখ যত্ন পাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement