টুকরো খবর

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিজিট্যাল এক্স-রে বিভাগ খোলা হল। রবিবার আসানসোল থেকে ওই বিভাগের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাসে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এমআরআই, ডায়ালিসিস বিভাগও চালু করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০২:৩৩
Share:

নতুন এক্স-রে বিভাগ

Advertisement

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিজিট্যাল এক্স-রে বিভাগ খোলা হল। রবিবার আসানসোল থেকে ওই বিভাগের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাসে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এমআরআই, ডায়ালিসিস বিভাগও চালু করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ডিজিট্যাল এক্স-রে চালু হওয়ায় আর্থিক দিক থেকে লাভবান হবেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। হাসপাতালের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, অত্যাধুনিক ৬০০এমএ শক্তিসম্পন্ন ডিজিট্যাল মেশিনে এক্স-রে করার ফলে পরিষ্কার ছবি হবে। সেই সঙ্গে সময়ও বাঁচবে। ছবি তোলার কিছু ক্ষণের মধ্যেই রোগীর বাড়ির লোকজনকে এক্স-রে প্লেট দিয়ে দেওয়া হবে। পিপিপি মডেলে ওই ডিজিট্যাল মেশিন বসানো হয়েছে। এক্স-রে পিছু লাগবে ১০০ টাকা।

Advertisement

সিসিইউ উদ্বোধন

শিলিগুড়ি জেলা হাসপাতালে আজ, মঙ্গলবার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-র উদ্বোধন হবে। সোমবার এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ বিষয়ক কমিটির চেযারম্যান তথা শিলিগুড়ির রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি জানান, ১২ শয্যার ওই সিসিইউ-তে তিনটি ভেন্টিলেশন ব্যবস্থা এবং অত্যাধুনিক সরঞ্জাম থাকবে। নিখরচায় রোগীরা চিকিৎসা পরিষেবা পাবেন। রায়পুরের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এ দিন ওই পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement